শিক্ষকদের কঠোর নির্দেশনা দিল মাউশি

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মাধ্যমিক স্তরের বার্ষিক, জুনিয়র বৃত্তি এবং নির্বাচনী পরীক্ষা নির্ধারিত সময়সূচি

2025-12-01T13:35:51+00:00
2025-12-01T14:29:10+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
শিক্ষা
শিক্ষকদের কঠোর নির্দেশনা দিল মাউশি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ১:৩৫ পিএম  আপডেট: ০১.১২.২০২৫ ২:২৯ পিএম
প্রতীকী ছবি
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মাধ্যমিক স্তরের বার্ষিক, জুনিয়র বৃত্তি এবং নির্বাচনী পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কঠোর নির্দেশ জারি করেছে।

সোমবার (১ ডিসেম্বর) মাউশির পরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষা পরিচালনায় কোনো ধরনের শৈথিল্য বা অনিয়ম সহ্য করা হবে না এবং এ নির্দেশনা অমান্য করলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের ১৭ ফেব্রুয়ারির প্রজ্ঞাপনের আলোকে ২০ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। নির্বাচনী পরীক্ষা ২৭ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর এবং জুনিয়র বৃত্তি পরীক্ষা ২৮ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত রয়েছে।

মাউশি চিঠিতে আঞ্চলিক উপ-পরিচালক, জেলা শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের এ নির্দেশ বাস্তবায়নের জন্য নির্দেশনা প্রদান করেছে।
আরও পড়ুন

এদিকে নবম গ্রেডে বেতনসহ অন্যান্য দাবিতে মাধ্যমিক ও স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকেরা সোমবার থেকে কর্মবিরতির হুমকি দিয়েছেন। শিক্ষক নেতারা জানিয়েছেন, তাদের দাবি না মানলে চলমান পরীক্ষা এবং সব একাডেমিক কার্যক্রম বন্ধ রাখা হতে পারে।

শিক্ষকদের প্রধান দাবিগুলো হলো: সহকারী শিক্ষক পদকে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে অন্তর্ভুক্ত করা, বিদ্যালয় ও পরিদর্শন শাখায় শূন্য পদে দ্রুত নিয়োগ ও পদোন্নতি কার্যকর করা, বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেড অনুমোদন, এবং সহকারী শিক্ষকদের ২ থেকে ৩টি ইনক্রিমেন্টসহ বর্ধিত বেতন-সুবিধা নিশ্চিত করা।

এএডি/


  বিষয়:   শিক্ষক  কঠোর নির্দেশনা  মাউশি 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: