ঢাবির সঙ্গে কাজ করতে চায় পাকিস্তান

ঢাবি প্রতিনিধি

শিক্ষা

শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে সহযোগিতামূলক সম্পর্ক উন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন পাকিস্তানের উচ্চশিক্ষা কমিশনের প্রকল্প

2025-12-01T17:06:20+00:00
2025-12-01T17:06:20+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
শিক্ষা
ঢাবির সঙ্গে কাজ করতে চায় পাকিস্তান
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ৫:০৬ পিএম 
ঢাবির সঙ্গে পাকিস্তানের উচ্চশিক্ষা কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ছবি : সংগৃহীত
শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে সহযোগিতামূলক সম্পর্ক উন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন পাকিস্তানের উচ্চশিক্ষা কমিশনের প্রকল্প পরিচালক জেহানজেব খান। 

সোমবার (১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করেন তিনি। সাক্ষাৎকালে কমিশনের ৬ সদস্যের প্রতিনিধি দলের পাশাপাশি পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিও উপস্থিত ছিলেন। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন। এ সময় পাকিস্তানের উচ্চশিক্ষা কমিশনের প্রকল্প পরিচালক জেহানজেব খান শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে সহযোগিতামূলক সম্পর্ক উন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত ইতিহাস এবং এর শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে অতিথিদের অবহিত করেন। শিক্ষা ও গবেষণা কার্যক্রমের উন্নয়নের লক্ষ্যে তিনি বিশ্বের বিভিন্ন শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্ব ও নেটওয়ার্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এর শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রতি গভীর আগ্রহ প্রকাশের জন্য তিনি অতিথিদের ধন্যবাদ জানান।

/এমএইচআর


  বিষয়:   ঢাবি  পাকিস্তান 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: