বর্জ্য ও দূষণমুক্ত শহর গড়তে কর্মকর্তাদের দায়িত্বশীল হতে হবে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

শহরের বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করতে সিটি করপোরেশনের কর্মকর্তাদের আরও দায়িত্বশীল হতে হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়

2025-12-01T18:35:44+00:00
2025-12-01T18:36:48+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
বর্জ্য ও দূষণমুক্ত শহর গড়তে কর্মকর্তাদের দায়িত্বশীল হতে হবে
পরিবেশ উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ৬:৩৫ পিএম  আপডেট: ০১.১২.২০২৫ ৬:৩৬ পিএম
সোমবার এনআইএলজিতে আয়োজিত বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সংগৃহীত ছবি
শহরের বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করতে সিটি করপোরেশনের কর্মকর্তাদের আরও দায়িত্বশীল হতে হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ‘প্লাস্টিক ও পলিথিন দূষণ নিয়ন্ত্রণে সিটি করপোরেশনকে নিয়মিত অভিযান চালাতে হবে। মার্কেট ও ফুটপাত এলাকায় পলিথিনের ব্যবহার বন্ধ করতে সচেতনতা বাড়ানো এবং কঠোর নজরদারি প্রয়োজন। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক কমাতে জনগণকে অভ্যাস পরিবর্তনের দিকে এগিয়ে যেতে হবে।’ 

সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটে (এনআইএলজি) সিটি করপোরেশনের ৯ম গ্রেডের কর্মকর্তাদের জন্য বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, ‘শব্দদূষণ শহরের মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই হাইড্রোলিক হর্ন, লাউডস্পিকার ও নির্মাণকাজে শব্দ নিয়ন্ত্রণ কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। বায়ুদূষণ কমাতে নির্মাণসামগ্রী ভেজা পদ্ধতিতে সংরক্ষণ, ঢেকে পরিবহন এবং অবৈধ ইটভাটা বন্ধে সিটি করপোরেশনকে সক্রিয় ভূমিকা রাখতে হবে।’ 

এ সময় রিজওয়ানা হাসান আশা প্রকাশ করেন, প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তারা মাঠপর্যায়ে গিয়ে বর্জ্য ব্যবস্থাপনা, প্লাস্টিক দূষণ, শব্দদূষণ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেবেন। 


তিনি বলেন, ‘দক্ষ নগর ব্যবস্থাপনা গড়ে তুলতে নিয়মিত প্রশিক্ষণের কোনও বিকল্প নেই। এ প্রশিক্ষণ কর্মকর্তাদের কাজের দক্ষতা বাড়াবে ও নগরসেবা আরও উন্নত হবে।’ 

অনুষ্ঠানে এনআইএলজির মহাপরিচালক আব্দুল কাইয়ূম, স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব (নগর উন্নয়ন অধিশাখা) আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান এবং এনআইএলজির পরিচালক (প্রশিক্ষণ ও পরামর্শ) কায়েসুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   বর্জ্য ও দূষণমুক্ত  শহর  কর্মকর্তা  দায়িত্বশীল  পরিবেশ উপদেষ্টা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: