জোটবদ্ধ নির্বাচনে দলীয় প্রতীকের বিধান কেন অবৈধ নয় : হাইকোর্টের রুল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ নির্বাচন করলেও নিজ নিজ দলীয় প্রতীকে নির্বাচনের বিধান কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে

2025-12-01T21:19:35+00:00
2025-12-01T21:19:35+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
জোটবদ্ধ নির্বাচনে দলীয় প্রতীকের বিধান কেন অবৈধ নয় : হাইকোর্টের রুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ৯:১৯ পিএম 
ফাইল ছবি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ নির্বাচন করলেও নিজ নিজ দলীয় প্রতীকে নির্বাচনের বিধান কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার (১ ডিসেম্বর) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। 

নির্বাচন কমিশনকে (ইসি) আগামী ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। এর আগে ২৭ নভেম্বর জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) মহাসচিব মোমিনুল আমিন জোটবদ্ধ হলেও নিজ দলের প্রতীক ব্যবহার করে জাতীয় সংসদ নির্বাচন করতে হবে এমন বিধানকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন। 


বিধান স্থগিতের পাশাপাশি জোটবদ্ধ নির্বাচনে একই প্রতীক ব্যবহারের বিধান বহাল চেয়েছেন তিনি। এতে আইন মন্ত্রণালয়ের সচিব ও ইসি সচিবকে বিবাদী করা হয়।

রিট আবেদনকারী মোমিনুল আমিন বলেন, আরপিওতে যে সংশোধনী আনা হয়েছে, তা অসাংবিধানিক ও মতপ্রকাশের পরিপন্থি। মূলত এই সংশোধনী আনা হয়েছে জামায়াত ও এনসিপিকে নির্বাচনে সুবিধা দিতে বলেও অভিযোগ করেন তিনি। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   জোটবদ্ধ নির্বাচন  দলীয় প্রতীক  বিধান  অবৈধ  হাইকোর্টের রুল 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: