ফ্যাশন ব্র্যান্ড টুয়েলভ নিয়ে এসেছে তাদের নতুন সম্ভার ‘উইন্টার ২০২৫ কালেকশন’। এই কালেকশন শুধু পোশাক নয়; আধুনিক জীবনের ছন্দ, রং আর অনুভবেরও এক পরিশীলিত প্রতিফলন।
‘ওয়ান পিস, ম্যানি মুডস’ এই ভাবনা নিয়েই সাজানো হয়েছে ব্যান্ডটির এবারের উইন্টারের আকর্ষণ। শহরের সকাল থেকে রাত পর্যন্ত অফিসের মিটিং থেকে বন্ধুর আড্ডা বা একান্ত ভ্রমণ, প্রতিটি মুহূর্তের জন্য আলাদা কোনো পোশাক নয়; বরং এক পোশাকেই যেন মেলে নানা আবহ। সফট-শেল, লাইট-পাফার, বোম্বার, ইউটিলিটি শ্যাকেট, ব্রাশড নিট—সব পোশাকেই রয়েছে ব্যবহারিক ডিজাইন, হালকা উষ্ণতা ও চলাচলের সহজতা।
টুয়েলভের এথনিক কালেকশন এক ভিন্ন মাত্রা যোগ করেছে। নারীদের জন্য এসেছে শীত উপযোগী এথনিক লাইন, জ্যাকেট, শল আর পার্টিওয়্যার, টু/থ্রি পিস সেট, যেখানে ফেব্রিকের স্বাচ্ছন্দে মিশে আছে রুচিশীল ডিজাইনের সৌন্দর্য। প্রতিটি পোশাকেই আছে হালকা উষ্ণতার আবরণ, পাশাপাশি তার সঙ্গে যুক্ত হয়েছে এমন এক কাট ও টেক্সচার যা একদিকে এলিগ্যান্ট, অন্যদিকে ব্যবহারিক।
পুরুষদের এথনিক কালেকশনেও এসেছে নতুন নান্দনিকতার স্পর্শ যুক্ত ছোঁয়া। ক্লাসিক পাঞ্জাবি সেটগুলোতে এবার যুক্ত হয়েছে নতুন ডিজাইন টোন, প্রিমিয়াম কাপড় ও নিখুঁত সেলাইয়ের সূক্ষ্মতা। এই কালেকশন ঐতিহ্যের আবহকে আধুনিকতার আলোয় মেলে ধরেছে আর একই সঙ্গে দিয়েছে শিকড়ের টান ও আধুনিক ফ্যাশনেবল রুচির কোমল ছোঁয়া। বিয়েবাড়ির আয়োজন হোক বা পারিবারিক উৎসব কিংবা অফিসের কোনো বিশেষ দিন—টুয়েলভের এথনিক পোশাক সেই প্রতিটি মুহূর্তেই স্মৃতিময় করে তুলবে আপনার পছন্দের মতো করে, এমন দাবি ব্র্যান্ড সংশ্লিষ্টদের।
অন্যদিকে টুয়েলভের ফরমাল কালেকশন একদিকে প্রফেশনাল অন্যদিকে পরিশীলিত। শীতের শুষ্ক ঠান্ডায়ও এই পোশাকগুলো শরীরে এনে দেবে উষ্ণ আরাম, আর মনে জাগাবে আত্মবিশ্বাসের পরিমিত দীপ্তি।
ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে তাদের আউটলেট এখন শীতের এই কালেকশনে পরিপূর্ণ হয়ে উঠেছে। পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে উইন্টার কালেকশন ২০২৫। চাইলে ঘরে বসে বেছে নিতে পারেন নিজের পছন্দ, রং ও সামঞ্জস্যের সঙ্গে মানানসই সব ফ্যাশনেবল পোশাক। সহজসাধ্য অর্ডার প্রক্রিয়া, দ্রুত ডেলিভারিসহ সবমিলিয়ে ব্র্যান্ডটি আজকের প্রজন্মের কাছে এক নির্ভরযোগ্য ফ্যাশনসঙ্গী।
এফআর