মজার দুই কেক-পেস্ট্রি

রুমা পেরেরা

জীবন যখন যেমন

বড়দিন মানেই ক্রিসমাস ট্রি সাজানো, কেক, কুকিজ, উপহারের মেলা। সান্তা ক্লজের টুপি পরে আনন্দে মেতে ওঠা। সেই সঙ্গে বাড়িতে বাড়িতে

2025-12-23T02:20:31+00:00
2025-12-23T05:36:07+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
জীবন যখন যেমন
মজার দুই কেক-পেস্ট্রি
রুমা পেরেরা
প্রকাশ: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ২:২০ এএম  আপডেট: ২৩.১২.২০২৫ ৫:৩৬ এএম
সংগৃহীত ছবি
বড়দিন মানেই ক্রিসমাস ট্রি সাজানো, কেক, কুকিজ, উপহারের মেলা। সান্তা ক্লজের টুপি পরে আনন্দে মেতে ওঠা। সেই সঙ্গে বাড়িতে বাড়িতে হয় বিশেষ খাবারের আয়োজন। আর বড়দিন মানেই কেক। কেক না খেয়ে বড়দিন কাটানো প্রায় অসম্ভব। কেক, পেস্ট্রি তো বছরের সবসময়ই খাওয়া হয়। কিন্তু বড়দিনের স্পেশাল ও ঐতিহ্যবাহী রেসিপি হিসেবে সবার আগে মনে পড়ে বিভিন্ন ধরনের কেক। ঘরে সহজেই কীভাবে বানাবেন কেক ও পেস্ট্রি-

পেস্ট্রি

উপকরণ : ​ডিম ২টি, চিনি ১ কাপ, ময়দা ১/২ কাপ, বেকিং পাউডার ১/২ চা চামচ, তেল ২ টেবিল চামচ, দুধ ২ টেবিল চামচ, ভ্যানিলা এসেন্স ১ চা চামচ, ক্রিমের জন্য (হুইপড ক্রিম), হুইপিং ক্রিম ১ কাপ (ঠান্ডা), আইসিং সুগার স্বাদমতো (১/৪ কাপ বা প্রয়োজন অনুযায়ী), ভ্যানিলা এসেন্স ১/২ চা চামচ। সিরাপের জন্য চিনি ২ টেবিল চামচ ও পানি ৪ টেবিল চামচ।

প্রস্তুত প্রণালি : ​কেক তৈরির একটি পাত্রে ডিমের সাদা অংশ নিয়ে ভালোভাবে ফেটিয়ে ফোম তৈরি করতে হবে। ধীরে ধীরে চিনি মিশিয়ে ফেটতে থাকুন, যতক্ষণ না মিশ্রণটি ঘন ও উজ্জ্বল হয়। অন্য একটি পাত্রে ডিমের কুসুম, তেল, দুধ ও ভ্যানিলা এসেন্স মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণটি ফোমের মধ্যে অল্প অল্প করে মেশাতে হবে। ​ময়দা ও বেকিং পাউডার একসঙ্গে চেলে নিয়ে ডিমের মিশ্রণের সঙ্গে ধীরে ধীরে মিশিয়ে দিতে হবে (একই দিকে নাড়তে হবে, যাতে ফোম নষ্ট না হয়)। কেক মিশ্রণটি একটি গ্রিজ করা পাত্রে ঢালতে হবে।

​চুলায় বেকিং : একটি বড় হাঁড়ি বা কড়াই গরম করে তার মধ্যে একটি স্ট্যান্ড বা লবণ/বালি দিন। এবার কেকের পাত্রটি স্ট্যান্ডের ওপর বসিয়ে দিন। ঢাকনা দিয়ে ঢেকে আঁচ একদম কমিয়ে দিতে হবে। ৩০-৪০ মিনিট বেক করতে হবে। কেক ঠান্ডা হলে ২-৩টি স্তরে কেটে নিতে হবে।

​সিরাপ তৈরি : পানি ও চিনি একসঙ্গে মিশিয়ে ফুটিয়ে একটি সিরাপ তৈরি করতে হবে এবং ঠান্ডা করে নিতে হবে।

​হুইপড ক্রিম তৈরি : একটি ঠান্ডা পাত্রে ঠান্ডা হুইপিং ক্রিম নিয়ে ইলেকট্রিক বিটার বা হ্যান্ড বিটার দিয়ে ফেটতে থাকুন। ঘন হতে শুরু করলে আইসিং সুগার ও ভ্যানিলা এসেন্স মিশিয়ে দিন। শক্ত ফোম হওয়া পর্যন্ত ফেটান। এরপর কেকের একটি করে স্তর নিতে হবে, তার ওপর সিরাপ ব্রাশ করে দিতে হবে। ​এবার হুইপড ক্রিমের একটি পুরু স্তর তৈরি হয়ে যাবে। এর ওপর কেকের অন্য আরেকটি স্তর দিতে হবে এবং একই প্রক্রিয়া অনুসরণ করতে হবে। কেকের চারপাশ ও ওপরে ক্রিম দিয়ে ভালোভাবে ঢেকে দিতে হবে। কয়েক ঘণ্টা ফ্রিজে রেখে দিন। পরিবেশনের আগে ইচ্ছামতো সাজিয়ে নিতে পারবেন।


ক্রিম কেক

কেক বানানোর উপকরণ : ময়দা ১/২ কাপ, ডিম ৩টি, চিনি ১/২ কাপ, গুঁড়া দুধ ১/২ কাপ, ১ চা চামচ ভ্যানিলা অ্যাসেন্স, ১ চা চামচ বেকিং পাউডার, তেল ২ টেবিল চামচ, ক্রিম পরিমাণমতো।

ক্রিম তৈরির উপকরণ : বাটার ১০০ গ্রাম, মিহি করে গুঁড়া করা চিনি ৪৫০ গ্রাম, তরল দুধ ২ টেবিল চামচ, ভ্যানিলা এসেন্স আধা চা চামচ।

ক্রিম তৈরির প্রস্তুত প্রণালি : একটি পাত্রে বাটার নিন এবং বিটার দিয়ে বিট করুন ২ থেকে ৩ মিনিট। এই সময়ের মধ্যে বাটার চকচকে হয়ে উঠবে। এখন ভ্যানিলা এসেন্স মিশিয়ে। বাটারের সঙ্গে গুঁড়া করা চিনি যোগ করে দিন। ৫ মিনিট এই মিশ্রণ বিটার দিয়ে বিট করুন। এই মিশ্রণে যোগ করুন দুধ। আরও ভালো করে ২-৪ মিনিট বিট করুন। ব্যস, তৈরি হয়ে গেল পারফেক্ট ক্রিম। কালার করতে চাইলে ফুড কালার মিশিয়ে ২-৩ ঘণ্টা বিট করে ফ্রিজে রাখতে হবে। 

কেক বানানোর প্রস্তুত প্রণালি : প্রথমে ময়দা, গুঁড়া দুধ ও বেকিং পাউডার একসঙ্গে একটি চালনিতে চেলে নিন। ডিমগুলো ভেঙে একটি পাত্রে ডিমের সাদা অংশগুলো নিয়ে রাখুন। তারপর বিটার দিয়ে ডিমের সাদা অংশটাকে বিট করে ফোম তৈরি করে নিন। এরপর চিনি, ডিমের কুসুম, তেল ও ভ্যানিলা অ্যাসেন্স দিয়ে আবার দুই মিনিট বিট করে নিন। আগে থেকে যে ময়দা, দুধ আর বেকিং পাউডার চেলে রেখেছিলেন, তা অল্প অল্প করে এর মধ্য দিয়ে ভালো করে মিশিয়ে নিন।

একটি স্টিলের বাটিতে পাতলা কাগজ দিয়ে তার ওপর হালকা একটু তেল দিয়ে ব্রাশ করে নিন এবং পুরো মিশ্রণটি এই বাটিতে ঢেলে দিন। হাঁড়ির মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে এর ওপর বাটিটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন। এরপর চুলার আঁচটা একদম কমিয়ে দিন। ৩৫ থেকে ৪০ মিনিট পরে ঢাকনা তুলে একটি কাঠি কেকের মধ্য দিয়ে কেকটি চেক করতে পারেন। হয়ে গেলে কেকটাকে সমানভাবে দুই ভাগ করে কেটে নিন। 

যেখানে আপনি কেকটা পরিবেশন করবেন, সেখানে একটু ক্রিম লাগিয়ে নিন। কেকের ওপর সুগার সিরাপ দিয়ে দিন। সুগার সিরাপ দেওয়ার পরে একটি স্পেচুলা দিয়ে কেকের ওপর ক্রিম লাগিয়ে নিন। প্রথম পার্টটিতে ক্রিম লাগানো শেষ হয়ে গেলে দ্বিতীয় পার্টেও সুগার সিরাপ দিয়ে ক্রিম লাগিয়ে নিন। কেকের ক্রিম সেট হওয়ার জন্য কেকটাকে ২০ মিনিট ফ্রিজের নরমাল চেম্বারে রাখুন। ২০ মিনিট পর ফ্রিজ থেকে বের করে স্টার নজেল দিয়ে পছন্দমতো ডিজাইন করে নিন।

সময়ের আলো/কেএইচও 

  বিষয়:   বড়দিন  ক্রিসমাস ট্রি  কেক  পেস্ট্রি 


Loading...
Loading...
জীবন যখন যেমন- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: