বিজয়ের মাসে রঙ বাংলাদেশ

জীবন যখন যেমন ডেস্ক

জীবন যখন যেমন

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বীর সন্তানদের রক্তে অর্জিত এই পতাকার লাল ও সবুজ রং আজও আমাদের হৃদয়ের গভীরে অনন্ত প্রেরণার প্রতীক।

2025-12-02T03:33:22+00:00
2025-12-02T03:33:22+00:00
 
  মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬,
৩ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
জীবন যখন যেমন
বিজয়ের মাসে রঙ বাংলাদেশ
জীবন যখন যেমন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ৩:৩৩ এএম 
বিজয়ের মাসে রঙ বাংলাদেশ। ছবি : সংগৃহীত
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বীর সন্তানদের রক্তে অর্জিত এই পতাকার লাল ও সবুজ রং আজও আমাদের হৃদয়ের গভীরে অনন্ত প্রেরণার প্রতীক। এই চেতনায় সবসময়ই বলীয়ান, দেশি ব্র্যান্ড রঙ বাংলাদেশ আয়োজন করেছে ‘বিজয় উৎসব’। এই আয়োজনের মূল থিম বাংলাদেশের মানচিত্র, জাতীয় সংগীত এবং জাতীয় পতাকা। এই তিন প্রতীকের মধ্যে নিহিত আছে আমাদের দেশের অস্তিত্ব, সংগ্রাম ও স্বপ্ন। 

এই তিন প্রতীকের গল্পকেই রঙ বাংলাদেশ তুলে ধরেছে ডিজাইন, রং ও ফেব্রিকের মেলবন্ধনে, যাতে প্রতিফলিত হয়েছে স্বাধীনতার আবেগ ও আধুনিকতার সংযোগ। লাল ও সবুজ রঙের সাহসী সমন্বয়ের মাধ্যমে প্রতিটি ডিজাইন যেন কথা বলে স্বাধীনতার, গর্বের ও আত্মবিশ্বাসের। ব্যবহৃত ফেব্রিকে এসেছে আরাম ও নান্দনিকতার সুষম মেলবন্ধন কটন, হাইব্রিড কটন, জ্যাকার্ড কটন এবং হাফসিল্ক। এই কাপড়গুলো শুধু পোশাক নয়; যেন একেকটি ইতিহাসবাহী চিহ্ন যেখানে ঐতিহ্য ও আধুনিকতার মিলন ঘটেছে অনবদ্যভাবে।

কাজে ব্যবহৃত হয়েছে স্ক্রিন প্রিন্ট ও ডিজিটাল প্রিন্ট, যেখানে একদিকে বাংলাদেশের মানচিত্র ফুটে উঠেছে শিল্পীর নিপুণ হাতে, অন্যদিকে জাতীয় সংগীতের পঙক্তিগুলো যেন বাতাসে বাজে রঙিন ছন্দে। আর পতাকার লাল সূর্যের বৃত্ত ছড়িয়ে দিয়েছে বিজয়ের আগুনে দীপ্ত শক্তির প্রতীকী ইঙ্গিত। এই আয়োজনের প্রতিটি পোশাক যেন একেকটি ক্যানভাস, যেখানে ইতিহাস কথা বলে রঙে, দেশপ্রেম মিশে যায় নকশায়, আর বিজয়ের গান গেয়ে ওঠে প্রতিটি ফেব্রিকের বুননে।

এবারের বিজয় উৎসবের আয়োজনে থাকছে শিশু, তরুণ ও প্রাপ্তবয়স্কদের জন্য নানারকম পোশাক। পাঞ্জাবি, শাড়ি, কামিজ, স্ট্রিচ ড্রেস (থ্রিপিস), শাল, মগ, উত্তরিও এবং বিজয় স্পেশাল স্যুভেনির সামগ্রী। সবগুলোতেই ডিজাইন, রং ও উপাদানের মাধ্যমে ফুটে উঠেছে বাংলাদেশের ঐতিহ্য, সংগ্রাম ও নবযাত্রার গল্প। 

এ ছাড়া এবারের আয়োজনে রয়েছে পরিবারের সব সদস্যের জন্য ফ্যামিলি ম্যাচিং পোশাক—বাবা-ছেলে, মা-মেয়ে, কাপল ও ডুয়েট ডিজাইন, যাতে একসঙ্গে পরিধানের মাধ্যমে পুরো পরিবার একই রঙে, একই অনুভবে বিজয়ের আনন্দ উদযাপন করতে পারে।

পাশাপাশি করপোরেট অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা সাংস্কৃতিক আয়োজনে অংশগ্রহণকারীরাও রঙ বাংলাদেশের বিশেষ কালেকশন থেকে নিজেদের জন্য ম্যাচিং পোশাক অর্ডার করতে পারবেন; যাতে প্রতিটি কর্মক্ষেত্র, মঞ্চ কিংবা উৎসবস্থল একসঙ্গে ধারণ করে বিজয়ের ঐক্য ও গর্বের রং।

বিজয় উৎসবের এই আয়োজনের পণ্যগুলো পাওয়া যাচ্ছে রঙ বাংলাদেশের ঢাকা ও ঢাকার বাইরের সব আউটলেটেই।  

এফআর


  বিষয়:   দেশি ব্র্যান্ড  রঙ বাংলাদেশ  আয়োজন করেছে  বিজয় উৎসব 


Loading...
Loading...
জীবন যখন যেমন- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: