চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া : ডা. জাহিদ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও খালেদা

2025-12-02T12:42:25+00:00
2025-12-02T13:13:58+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
জাতীয়
চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া : ডা. জাহিদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ১২:৪২ পিএম  আপডেট: ০২.১২.২০২৫ ১:১৩ পিএম
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ফাইল ছবি
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। 

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। 

জাহিদ হোসেন, খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য বিএনপির সব প্রস্তুতি রয়েছে। তবে বর্তমান অবস্থা ও মেডিকেল বোর্ডের বাইরে কোনো কিছু করা সুযোগ নেই।

তিনি বলেন, আজকে যুক্তরাজ্য থেকে তাকে (খালেদা জিয়া) দেখার জন্য বিশেষজ্ঞ আসবেন। তারা দেখবেন। দেখার পর তিনি যদি ট্রান্সফারেবল হয়, যদি ট্রান্সফারের প্রয়োজন পড়ে, যদি মেডিকেল বোর্ড মনে করে, তখন তাকে যথাযথভাবে চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়া হবে।

 ডা. এ জেড এম জাহিদ বলেছেন, দেশবাসীর কাছে ওনার সুস্থতার জন্য দোয়া চাই। সবার দোয়ার কারণে এ যাত্রায় তিনি হয়তো সুস্থ হয়ে উঠবেন।

তিনি বলেন, তারেক রহমান সার্বক্ষণিকভাবে চিকিৎসার তদারকি করছেন। প্রধান উপদেষ্টা, সরকার, হাসপাতাল কতৃপক্ষসহ সবাই যথাসাধ্য সহায়তা দিচ্ছেন। 


এদিকে, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে হাসপাতালের সামনে ভিড় করছেন দেশের বিভিন্ন জায়গা থেকে আসা নেতাকর্মীরা। এভারকেয়ার হাসপাতালের সামনে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা, মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
 
এর আগে সোমবার রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেশের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে সরকারের পক্ষ থেকে জানানো হয়, বিএনপি চেয়ারপারসনের জন্য নিয়োগ দেয়া হচ্ছে বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ)।

আরআর




  বিষয়:   খালেদা জিয়া  হাসপাতাল  ভর্তি  জাহিদ হোসেন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: