ট্রাকের মধ্যে ঢুকে গেছে বাস, হতাহত অনেক

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

সারাদেশ

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুর অংশে ঢাকামুখী একটি যাত্রীবাহী বাস পণ্যবাহী ট্রাকের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এতে আহত হয়েছেন

2025-12-02T13:06:54+00:00
2025-12-02T13:06:54+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
সারাদেশ
ট্রাকের মধ্যে ঢুকে গেছে বাস, হতাহত অনেক
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ১:০৬ পিএম 
দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করেছেন পুলিশ। সংগৃহীত ছবি
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুর অংশে ঢাকামুখী একটি যাত্রীবাহী বাস পণ্যবাহী ট্রাকের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এতে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। 

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার পর আড়িয়াল খাঁ সেতুর ওপর এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঢাকা অভিমুখী লেনে যান চলাচল বাধাগ্রস্ত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, তীব্র গতিতে আসছিল বাসটি। হঠাৎ সামনে থাকা ট্রাকটিকে সজোরে ধাক্কা দিলে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। 

প্রতাপ দাস নামে এক যাত্রী বলেন, ‘আমি অন্য গাড়িতে ছিলাম। প্রচণ্ড শব্দে দেখি বাসটি ট্রাকের মধ্যে ঢুকে গেছে।’


শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম জানান, আহতদের নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে। নিহত তিনজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। বাসটি ঢাকার দিকে যাচ্ছিল।

আরআর




  বিষয়:   মাদারীপুর  সড়ক দুর্ঘটনা  নিহত  আহত  বাস  ট্রাক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: