জকসু নির্বাচন: শিবিরের ভিপি-জিএস প্রার্থীকে শোকজ

জবি প্রতিনিধি

শিক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫-কে ঘিরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এবং নির্বাচন কমিশন সম্পর্কে বিভ্রান্তিকর

2025-12-02T19:38:07+00:00
2025-12-02T19:38:07+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
শিক্ষা
জকসু নির্বাচন: শিবিরের ভিপি-জিএস প্রার্থীকে শোকজ
জবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ৭:৩৮ পিএম 
মো. রিয়াজুল ইসলাম ও আব্দুর আলিম আরিফ। ছবি : সংগৃহীত
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫-কে ঘিরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এবং নির্বাচন কমিশন সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে শিবির সমর্থিত প্যানেলের দুই প্রার্থীকে কারণ দর্শানোর নোটিস (শোকজ) দিয়েছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

নোটিসপ্রাপ্তরা হলেন ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী মো. রিয়াজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী আব্দুর আলিম আরিফ। তারা দুজনে যথাক্রমে শাখা শিবিরের সভাপতি ও সেক্রেটারি জেনারেল।

আচরণবিধি লঙ্ঘনের এ বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, জকসু নির্বাচন কমিশন গভীরভাবে লক্ষ্য করছে যে, আপনার সমর্থিত প্যানেলের পক্ষে গত ২৭ নভেম্বর জগন্নায় বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে একটি সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উক্ত সাংবাদিক সম্মেলনে আপনার প্যানেলের কতিপয় প্রার্থীসহ আরও অনেকে জকসু প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারবৃন্দ ও জবি প্রশাসনের বিরুদ্ধে নানা রকম উসকানিমূলক, বিভ্রান্তকর ও মানহানিকর বক্তব্য প্রদান করেছেন। আপনার এহেন আচরণ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদসমূহের গঠন ও পরিচালনা বিধিমালা-২০২৫ ও জকসু নির্বাচনী আচরণ বিধিমালা ২০২৫-এর সুস্পষ্ট লঙ্ঘন। 


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আপনাদের এই আচরণ অবিলম্বে বন্ধের নির্দেশ দেওয়া হলো। এছাড়া আপনার আচরণের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না তা আগামী ৩ কার্যদিবসের মধ্যে নিম্নস্বাক্ষরকারীর নিকট লিখিতভাবে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হলো।

সময়ের আলো/এসকে/ 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: