প্রাথমিক শিক্ষকদের কড়া বার্তা মন্ত্রণালয়ের

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি নিয়ে কঠিন হুঁশিয়ারি দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ১১তম গ্রেডে

2025-12-03T19:17:58+00:00
2025-12-03T19:18:35+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
শিক্ষা
প্রাথমিক শিক্ষকদের কড়া বার্তা মন্ত্রণালয়ের
‘কমপ্লিট শাটডাউন কর্মসূচি’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ৭:১৭ পিএম  আপডেট: ০৩.১২.২০২৫ ৭:১৮ পিএম
প্রতীকী ছবি
সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি নিয়ে কঠিন হুঁশিয়ারি দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ১১তম গ্রেডে বেতন বাস্তবায়নের দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা লাগাতার কর্মবিরতি ও বার্ষিক পরীক্ষা বর্জনের পর ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন। এতে বার্ষিক পরীক্ষা নিয়ে চরম ভোগান্তি ও শঙ্কার মধ্যে রয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। এ অবস্থায় শিক্ষকদের অবিলম্বে পরীক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। 
 
বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিকের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়। 
 
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেউ পরীক্ষা না নিয়ে কর্মবিরতি বা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চালিয়ে গেলে তার বিরুদ্ধে সরকারি চাকরি আইন, আচরণ বিধিমালা ও ফৌজদারি আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হবে। 


এর আগে, গত ৩০ নভেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষকদের কর্মসূচি থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। 

এতে বলা হয়েছিল, প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড ও সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে উন্নীতকরণের দাবি ‘যৌক্তিক’ বলে বিবেচিত হয়েছে এবং বিষয়টি নিয়ে অর্থ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় ও পে-কমিশনের সঙ্গে আলোচনা চলছে। পে-কমিশনে সহকারী শিক্ষকদের বেতন স্কেল উন্নীতকরণ নিয়ে কার্যক্রম চলমান রয়েছে। কমিশনের প্রতিবেদন পাওয়ার পর অর্থ বিভাগ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও এতে জানানো হয়। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   কমপ্লিট শাটডাউন  প্রাথমিক শিক্ষক  বার্তা  মন্ত্রণালয় 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: