বৃহস্পতিবারও বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

সারা দেশে চলমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও স্থগিত হচ্ছে না। সরকারের আহ্বান উপেক্ষা করে তিন দফা

2025-12-03T21:59:59+00:00
2025-12-03T22:21:17+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা
বৃহস্পতিবারও বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান
সরকারের আহ্বান প্রত্যাখ্যান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ৯:৫৯ পিএম  আপডেট: ০৩.১২.২০২৫ ১০:২১ পিএম
ফাইল ছবি
সারা দেশে চলমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও স্থগিত হচ্ছে না। সরকারের আহ্বান উপেক্ষা করে তিন দফা দাবি বাস্তবায়নের চাপ বাড়াতে আন্দোলনে অনড় রয়েছে প্রাথমিকের সহকারী শিক্ষকরা। ফলে সারা দেশের অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ে চলমান ‘কমপ্লিট শাটডাউন’ ও ‘তালাবদ্ধ’ রাখার কর্মসূচি আগামীকাল বৃহস্পতিবারও অব্যাহত থাকবে। 

বুধবার (৩ ডিসেম্বর) রাতে এক যৌথ ভার্চুয়াল মিটিং শেষে ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ ও ‘বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’-এর পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে। 

Advertisement
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের ১০ নভেম্বরের প্রেস বিজ্ঞপ্তিতে সহকারী শিক্ষকদের বেতন স্কেল–সংক্রান্ত প্রতিশ্রুতি দেওয়া হলেও ২২ দিন অতিবাহিত হওয়ার পরও তিন দফা দাবির বাস্তবায়নে কোনও দৃশ্যমান অগ্রগতি নেই। এ কারণে সারা দেশে লাগাতার পরীক্ষা বর্জন ও বিদ্যালয় তালাবদ্ধ রাখার কর্মসূচি চলছে। 

এতে ২০২৩ ও ২০২৫ ব্যাচের শিক্ষকসহ আন্দোলনকারীদের বিরুদ্ধে জেলা শিক্ষা অফিসারদের মাধ্যমে শোকজ নোটিশ জারিকে উদ্বেগজনক বলা হয়। তিন দফা দাবির প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলমান থাকবে বলেও জানানো হয়েছে। 


সংগঠনগুলোর তিন দফা দাবি হলো— 
১. সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডের দাবির পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয়ের ১০ নভেম্বরের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী আপাতত ১১তম গ্রেডের প্রজ্ঞাপন জারি। 

২. ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার ক্ষেত্রে বিদ্যমান জটিলতার অবসান। 

৩. সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা। 

সময়ের আলো/এনএ 
  বিষয়:   সরকার  আহ্বান  প্রত্যাখ্যান  বন্ধ  শিক্ষা প্রতিষ্ঠান 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: