জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১৫তম প্রজাপতি মেলা শুক্রবার

জাবি প্রতিনিধি

শিক্ষা

প্রজাপতি সংরক্ষণ ও গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’ স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখার

2025-12-04T04:58:43+00:00
2025-12-04T05:02:56+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
শিক্ষা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১৫তম প্রজাপতি মেলা শুক্রবার
জাবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ৪:৫৮ এএম  আপডেট: ০৪.১২.২০২৫ ৫:০২ এএম
প্রজাপতি দেখছে কয়েকটি শিশু। ছবি : সময়ের আলো

প্রজাপতি সংরক্ষণ ও গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’ স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখার আয়োজনে আগামী শুক্রবার ১৫তম প্রজাপতি মেলা অনুষ্ঠিত হবে।


বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেলার আহ্বায়ক ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. মনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।


প্রকৃতি সংরক্ষণে সার্বিক অবদানের জন্য এবারের প্রজাপতি মেলায়, বিশিষ্ট বন্যপ্রাণী বিশারদ এবং সংরক্ষণবিদ, ড. আলী রেজা খান-কে বাটারফ্লাই অ্যাওয়ার্ড (Butterfly Award 2025) প্রদান করা হবে। বাটারফ্লাই ইয়াং ইনথুসিয়াস্ট (Butterfly Young Enthusiast 2025) অ্যাওয়ার্ড প্রদান করা হবে যৌথভাবে, শাহারিয়ার রাব্বি তন্ময় ও নূরে আফসারীকে (শিক্ষার্থী, প্রাণিবিদ্যা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়)। এবার মেলায় বাটারফ্লাইস অফ বাংলাদেশ বইয়ের তৃতীয় সংস্করণ উন্মোচিত হবে। বইতে থাকবে ৩৬০টি প্রজাপতির প্রজাতির ছবিসহ, প্রজাপতির বায়োলজিরশনাক্তকারী জিনভিত্তিক তথ্য। এছাড়া প্রজাপতি পার্ক ও গবেষণা কেন্দ্রে থাকবে প্রজাপতি, প্রজাপতি বান্ধব বৃক্ষাদি ও প্রজাপতির প্রজনন ক্ষেত্রসহ উন্মুক্ত বাগান।


প্রজাপতি মেলার দিনব্যাপী আয়োজনে থাকছে মেলা উদ্বোধন ও প্রজাপতি বিষয়ক অ্যাওয়ার্ড প্রদান, র‍্যালি, প্রজাপতির গল্পে পাপেট শো ও প্রজাপতির অরিগ্যামি প্যারেড, প্রজাপতি বিষয়ক ছবি আঁকা প্রতিযোগিতা (শিশু-কিশোরদের জন্য), প্রজাপতি ও প্রকৃতি বিষয়ক কুইজ প্রতিযোগিতা (শিশু-কিশোরদের জন্য), প্রজাপতির আলোকচিত্র প্রদর্শনী, প্রজাপতি বিষয়ক আলোকচিত্র প্রতিযোগিতা, প্রজাপতির হাট দর্শন, প্রজাপতির আদলে ঘুড়ি উড্ডয়ন, বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা, প্রজাপতি চেনা প্রতিযোগিতা, প্রজাপতি বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শনী, পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান।


প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়মাবলী :  প্রজাপতি বিষয়ক ছবি আঁকা প্রতিযোগিতা (শিশু-কিশোরদের জন্য): স্কুল পর্যায়ের ছাত্র-ছাত্রীরা এ পর্বে অংশগ্রহণ করতে পারবে। দুটি গ্রুপ থাকবে,ক গ্রুপ: নার্সারি থেকে ৩য় শ্রেণি এবং খ গ্রুপ: ৪র্থ থেকে ৭ম শ্রেণি। প্রতিযোগীদের মেলার দিন সকাল সাড়ে ৯টার মধ্যে নাম নিবন্ধন করতে হবে। সব শিশু-কিশোরদের জন্য উন্মুক্ত, প্রজাপতিপ্রকৃতি বিষয়ক কুইজ প্রতিযোগিতা (শিশু-কিশোরদের জন্য), বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা : সব শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবেমেলার দিন সকাল সাড়ে ৯টার মধ্যে নাম নিবন্ধন করতে হবেবিষয়: উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি, প্রজাপতি চেনা প্রতিযোগিতা: ছবি দেখে প্রজাপতি শনাক্ত করতে হবেপ্রতিটি প্রতিষ্ঠান থেকে দুটি করে দল অংশগ্রহণ করতে পারবেপ্রতিটি দলে দুজন শিক্ষার্থী থাকবে


এবারের মেলার টাইটেল স্পন্সর কিউটসহযোগী সংগঠন হিসেবে থাকছে প্রকৃতিজীবন ফাউন্ডেশন, আই ইউ সি এন (ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার), আরণ্যক ফাউন্ডেশনবাংলাদেশ বন বিভাগমিডিয়া পার্টনার হিসেবে থাকছে চ্যানেল-আইরেডিও ভূমি


অধ্যাপক মনোয়ার বলেন, ‘এ বছর আমরা ১৫তম প্রজাপতি মেলা উদযাপন করতে যাচ্ছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক যুগের বেশি সময় ধরে এ মেলা আয়োজিত হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্তের শিশু কিশোরসহ নানা বয়সের মানুষ প্রজাপতির এ মেলা দেখতে আসেন। প্রজাপতির সঙ্গে প্রকৃতির গুরুত্বটা কি মানুষ এখানে এসে দেখতে পারেন, বুঝতে পারেন। একটা শিশু যখন চোখের সামনে এসব দেখতে পারে, তখন প্রজাপতিকে নিয়ে নতুনভাবে ভাবতে শেখে। প্রজাপতি টিকে থাকলে প্রকৃতি টিকে থাকবে। এই মেলায় এসে ইকো সিস্টেমে প্রজাপতির গুরুত্ব জানার মাধ্যমে আমরা সবাই সচেতন হতে পারব।’


/এমএইচআর 



  বিষয়:   প্রজাপতি মেলা  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: