পোষ্য কোটা নিয়ে আদালতের যেকোনো রায় মেনে নিতে প্রস্তুত

ঢাবি প্রতিনিধি

শিক্ষা

পোষ্য কোটা নিয়ে আদালতের যেকোন রায় মেনে নিতে প্রস্তুত বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।শনিবার (৬

2025-12-06T17:34:24+00:00
2025-12-06T17:51:56+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
শিক্ষা
পোষ্য কোটা নিয়ে আদালতের যেকোনো রায় মেনে নিতে প্রস্তুত
ঢাবি উপাচার্য
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ৫:৩৪ পিএম  আপডেট: ০৬.১২.২০২৫ ৫:৫১ পিএম
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ব্রিফিংয়ে কথা বলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। ছবি : সময়ের আলো
পোষ্য কোটা নিয়ে আদালতের যেকোন রায় মেনে নিতে প্রস্তুত বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

শনিবার (৬ ডিসেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ সেশনের বাণিজ্য অনুষদের ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। 

ঢাবি উপাচার্য বলেন, আমরা সব ধরনের কোটা সংস্কার করেছি। মানুষের চাহিদার ভিত্তিতে, শিক্ষার্থীদের আলাপের ভিত্তিতে সংস্কার চলছে। মাননীয় আদালতের যেকোন নির্দেশনা, রায় শিরোধার্য। আদালত আমাদের যে রায় দেবেন তা মেনে নিতে আমরা প্রস্তুত আছি।

তিনি বলেন, পোষ্য কোটার বিষয়টি নিয়ে আদালতে একটি রিট মামলা হয়েছে। সেই মামলার ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি মাননীয় আদালত একটি রুল জারি করেছেন। আমার সেই রুলের উত্তর দেওয়ার পক্ষে আছি। বিষয়টি এই মুহূর্তে বিচারাধীন। তাই গভীরে যাওয়ার সুযোগ নেই। 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, ব্যক্তি হিসেবে আমি আপনি সবাই বৈষম্যের বিপক্ষে, মেধার পক্ষে। তবে এটি একটি প্রাতিষ্ঠানিক রূপ ধারণ করে তখন আমাদের আরো বিবেচনার বিষয় থাকে। তবে আমরা অবশ্যই‌ মেধার পক্ষে। 


এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষায় বৈষম্যমূলক পোষ্য কোটা বাতিলের দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে সকাল থেকে অবস্থান কর্মসূচি পালন করছে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: