দুর্নীতিবাজদের ভোট না দেওয়ার আহ্বান দুদক চেয়ারম্যানের

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুর্নীতিবাজদের বাদ দিয়ে সঠিক লোককে নির্বাচিত

2025-12-09T10:50:41+00:00
2025-12-09T11:06:14+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
জাতীয়
দুর্নীতিবাজদের ভোট না দেওয়ার আহ্বান দুদক চেয়ারম্যানের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ১০:৫০ এএম  আপডেট: ০৯.১২.২০২৫ ১১:০৬ এএম
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষ্যে মঙ্গলবার মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়। সংগৃহীত ছবি
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুর্নীতিবাজদের বাদ দিয়ে সঠিক লোককে নির্বাচিত করতে হবে ভোটারদের। দুর্নীতিবাজ-চাঁদাবাজদের ভোটাররা প্রত্যাখ্যান করলে দেশে দুর্নীতি অনেকটাই কমে আসবে। 

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এবারের দিবসের প্রতিপাদ্য হচ্ছে ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা’। 

মোহাম্মদ আবদুল মোমেন বলেন, সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ছড়িয়ে আছে। দুর্নীতি সম্পূর্ণ নির্মূল করা কঠিন। দুর্নীতি নির্মূলে তরুণদের এগিয়ে আসতে হবে। 

দুর্নীতি বিরোধীদের একদিনের উদ্যোগে দুর্নীতিবাজদের লাগাম টানা সম্ভব বলে মনে করেন দুদক চেয়ারম্যান। 


সকালে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির শুরু হয়। দুদক প্রধান কার্যালয়ের সামনে সকাল ৯ টায় অনুষ্ঠিত হয় মানববন্ধন। পরে সকাল ১০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়।

আরআর


  বিষয়:   দুর্নীতি  দুদক  ভোট  নির্বাচন  আবদুল মোমেন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: