ভারতে হেনস্তার শিকার সংগীতশিল্পী

সময়ের আলো ডেস্ক

বিনোদন

ভারতের মেঘালয়ের একটি খোলা মঞ্চে সুরেলা গানের জাদু ছড়িয়ে দিয়ে পরিবেশন করছিলেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী কণিকা কাপুর। কিন্তু হঠাৎই ঘটে

2025-12-09T13:38:37+00:00
2025-12-09T13:38:37+00:00
 
  শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
বিনোদন
ভারতে হেনস্তার শিকার সংগীতশিল্পী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ১:৩৮ পিএম 
সংগীতশিল্পী কণিকা কাপুর। ছবি : সংগৃহীত
ভারতের মেঘালয়ের একটি খোলা মঞ্চে সুরেলা গানের জাদু ছড়িয়ে দিয়ে পরিবেশন করছিলেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী কণিকা কাপুর। কিন্তু হঠাৎই ঘটে এক অপ্রত্যাশিত ঘটনা। কণিকা যখন গানের মধ্যে মগ্ন, তখন দর্শকদের মধ্যে এক ব্যক্তি মঞ্চে উঠে এসে তার পা ধরে টান দেয় এবং শরীরে অশালীনভাবে স্পর্শ করতে শুরু করে। মুহূর্তেই পুরো স্টেডিয়াম স্তব্ধ হয়ে পড়ে এবং ভিডিওটি ছড়িয়ে পড়লে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভের ঝড় ওঠে।

ঘটনা ঘটেছিল গত রোববার রাতে মেঘালয়ের মেগং ফেস্টিভ্যালে, যেখানে গায়িকা কণিকা কাপুর তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করছিলেন। সেদিন উপচে পড়া ভিড় ছিল সেখানে, আর গায়িকার প্রতি উন্মাদনা ছিল তুঙ্গে। পরনে ছিল কালো টপ এবং গোলাপি প্যান্ট। তার গানের সুরে মাতোয়ারা হয়ে, এক ভক্ত আচমকা মঞ্চে উঠে আসে এবং কণিকার পা ধরে টান দেয়, তার পরে অশালীনভাবে হাত চলে যায় গায়িকার শরীরে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় কণিকা হতভম্ব হয়ে পড়েন, তবে দ্রুত নিরাপত্তা রক্ষীরা তাকে উদ্ধার করে।
আরও পড়ুন

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই প্রশ্ন তুলেছেন, ‘তারা যদি নিরাপত্তা পেতে না পারেন, তাহলে সাধারণ নারীদের নিরাপত্তার কী হবে?’ এ ঘটনার পর এক নেটিজেন মন্তব্য করেন, ‘ভারতের খোলা মঞ্চে এক শিল্পীকে এমনভাবে হেনস্তা করা একমাত্র এখানেই সম্ভব।’ এ ধরনের আচরণের জন্য সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা চলছে এবং কণিকার নিরাপত্তার বিষয়ে আরও মনোযোগ দেওয়ার দাবি উঠেছে।

এ ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকেই বলছেন, বলিউডের মতো বড় শিল্পীদেরও যদি নিরাপত্তা নিশ্চিত না করা হয়, তাহলে সাধারণ নারীদের নিরাপত্তা নিয়ে কতটা চিন্তা করা হচ্ছে, তা নিয়ে সংশয় রয়েছে।

এএডি/
  বিষয়:   ভারত  হেনস্তা  সংগীতশিল্পী 


Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: