অতিরিক্ত জেলা প্রশাসক হলেন যে ৩১ কর্মকর্তা

সময়ের আলো ডেস্ক

জাতীয়

অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার ৩১ কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে।সোমবার (৮ ডিসেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি

2025-12-09T15:20:44+00:00
2025-12-09T15:20:44+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
জাতীয়
অতিরিক্ত জেলা প্রশাসক হলেন যে ৩১ কর্মকর্তা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ৩:২০ পিএম 
অতিরিক্ত জেলা প্রশাসক হলেন ৩১ কর্মকর্তা। প্রতীকী ছবি
অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার ৩১ কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। 

সোমবার (৮ ডিসেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপন এ তথ্য জানানো হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি করা কর্মকর্তাদের তাদের নিজ কর্মস্থলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের জন্য ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮’ এর ১০ ধারার ২ নাম্বার উপধারার বিধান অনুযায়ী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রদান করা হয়েছে। 


আগামী বৃহস্পতিবার নিযুক্ত কর্মকর্তাদের তাদের নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। ১১ ডিসেম্বর বিকাল থেকে কর্মকর্তাদের বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) ধরা হবে। এরই মধ্যে যদি তারা কর্মস্থল পরিবর্তন করে থাকে, তবে কর্মরত দপ্তরের নাম বা ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিলের আহ্বান জানানো হয়। 

অতিরিক্ত জেলা প্রশাসক নিয়োগ পাওয়া কর্মকর্তাদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।


/ইউএমএইচ



  বিষয়:   অতিরিক্ত জেলা প্রশাসক  ৩১ কর্মকর্তা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: