বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী সম্প্রতি তার ব্যক্তিগত জীবন এবং মাতৃত্বের বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেছেন। সামাজিক প্রত্যাশা এবং চাপের মধ্যেও নিজের সিদ্ধান্ত নিয়ে তিনি স্পষ্ট বক্তব্য দিয়েছেন। রিয়া জানিয়েছেন, ৩৩ বছর বয়সে এসে তিনি নিজের মাতৃত্বের পরিকল্পনা নিয়ে চিন্তা করছেন, কিন্তু বিয়ে সম্পর্কে তার কোনো তাড়া নেই।
সম্প্রতি নিজের পডকাস্টে একটি গভীর আলোচনা করেন রিয়া, তিনি ডিম্বাণু সংরক্ষণ করার কথা ভাবছেন। রিয়া বলেন, ‘আমার বয়স ৩৩ বছর। সম্প্রতি আমি একটি স্ত্রীরোগ বিশেষজ্ঞের কাছে এগ ফ্রিজিংয়ের জন্য গিয়েছিলাম এবং আমি এটা করার ব্যাপারে ভাবছি।’
মাতৃত্বের বিষয়ে তার অভ্যন্তরীণ দ্বন্দ্বের কথা তুলে ধরে রিয়া বলেন, ‘শরীরের ঘড়ি আমাদের বলে, তুমি বাচ্চা নাও। কিন্তু মন বলে, তুমি তো নিজেই এখনও বাচ্চা। তোমার নিজস্ব ক্যারিয়ার, ব্যবসা, ব্র্যান্ড আছে। এরপর আবার বাচ্চা কীভাবে সামলাবে?’
বিয়ে নিয়ে সমাজের চাপ সম্পর্কে তার মতামতও স্পষ্ট করেছেন এই অভিনেত্রী। রিয়া বলেন, ‘আমি মনে করি না, বিয়ের জন্য কোনও নির্দিষ্ট বয়স থাকা উচিত। বিয়ে করার অনেক সময় আছে। আপনার নিজের জীবনটাও উপভোগ করা উচিত।’
আরও পড়ুন
এগ ফ্রিজিং প্রক্রিয়া সম্পর্কে রিয়া জানান, এটি শারীরিকভাবে কিছুটা যন্ত্রণাদায়ক হতে পারে তবে যদি কেউ এই সিদ্ধান্ত নিতে চান। তবে দেরি না করে এখনই তা করা উচিত, পরামর্শ দিয়েছেন তিনি।
এদিকে রিয়া চক্রবর্তী ২০০৯ সালে এমটিভি ভিজে হিসেবে বিনোদন জগতে পদার্পণ করেন এবং এরপর বলিউডের আলোচিত অভিনেত্রী হয়ে ওঠেন। ব্যক্তিগত জীবনে প্রয়াত সুশান্ত সিং রাজপুতের সঙ্গে সম্পর্কের পর থেকে মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় তিনি ব্যাপক আলোচনায় ছিলেন। বর্তমানে জীবনের নতুন একটি অধ্যায়ে মনোযোগী হচ্ছেন তিনি এবং মাতৃত্বের বিষয়ে তার অবস্থান স্পষ্ট করলেন।
এএডি/