‘ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলে কিছুই করার নেই’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত ফেরত পাঠাতে রাজি না হলে বাংলাদেশের সরকার কোনো পদক্ষেপ নিতে পারবে না বলে মন্তব্য

2025-12-10T14:35:40+00:00
2025-12-10T14:35:40+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
‘ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলে কিছুই করার নেই’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ২:৩৫ পিএম 
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ছবি : সংগৃহীত
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত ফেরত পাঠাতে রাজি না হলে বাংলাদেশের সরকার কোনো পদক্ষেপ নিতে পারবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বুধবার (১০ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন এই মন্তব্য করেন।

এ সময় তিনি বলেন, ‘ভারত যদি শেখ হাসিনাকে ফেরত পাঠাতে রাজি না হয়, তাহলে আমাদের পক্ষ থেকে তেমন কিছু করার নেই। এটা সম্পূর্ণ ভারত সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। আমরা তাদের কাছে অনুরোধ করেছি, তবে রাজি না হলে আমাদের পক্ষ থেকে আর কিছু করার সুযোগ নেই।’

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সম্প্রতি একটি মন্তব্য বলেন, ‘শেখ হাসিনার ভারতে অবস্থান বা সেখানে থাকবেন কি না, এটা একান্তই তার ব্যক্তিগত সিদ্ধান্ত।’
আরও পড়ুন

এ বিষয়ে তৌহিদ হোসেন বলেন, ‘আমরা ভারতকে রাজি করানোর চেষ্টা করছি, তবে এর বেশি কিছু করতে পারব না। শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে আমাদের সরকারের পক্ষ থেকে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

গত বছর ৫ আগস্ট বাংলাদেশের ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারত পালিয়ে যান শেখ হাসিনা। তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দিয়েছে। এরপর বাংলাদেশ সরকার ভারতকে তার প্রত্যর্পণ অনুরোধ জানায়। তবে এখন পর্যন্ত ভারত কোনো সাড়া দেয়নি।

এছাড়া, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি ভারতকে কূটনৈতিক পত্রও পাঠিয়েছে, যাতে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে আলোচনা করা হয়েছে। তবে ভারতের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি।

এএডি/


  বিষয়:   পররাষ্ট্র উপদেষ্টা  মো. তৌহিদ হোসেন  ভারত  শেখ হাসিনা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: