বলিউডের প্রাক্তন বিশ্বসুন্দরী ও অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মেয়ে আরাধ্যা বচ্চনকে নিয়ে চলা নানা গুঞ্জন ও ভুয়ো অ্যাকাউন্ট সম্পর্কে মুখ খুলেছেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, তার মেয়ে আরাধ্যার কোনও সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট নেই এবং যা কিছু রটছে, তা সবসময় বিশ্বাসযোগ্য নয়।
একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে ঐশ্বরিয়া বলেন, ‘আরাধ্যার সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনও প্রোফাইল নেই। যে সব অ্যাকাউন্ট দেখা যাচ্ছে, সেগুলি সব ভুয়ো। আমি জানি, আপনারা আমাদের পরিবারকে ভালোবাসেন, তাই আমাদের নিয়ে আপনারা আগ্রহী। কিন্তু যা রটবে তা সবসময় বিশ্বাস করবেন না।’
আরও পড়ুন
এছাড়া, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে তার দৃষ্টিভঙ্গিও তুলে ধরেন। অভিনেত্রী বলেন, ‘কোনো মানুষেরই উচিত সময়মতো সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে কিছুটা দূরত্ব বজায় রাখা। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেও তিনি খুব সতর্কতার সঙ্গে পোস্ট করেন।’
এমনিতেই ব্যক্তিগত জীবন নিয়ে চুপচাপ থাকা ঐশ্বরিয়া রাই, এবার নিজের পরিবারের সদস্যদের নিয়ে গুঞ্জনের বিরুদ্ধে সরাসরি প্রতিবাদ জানিয়েছেন। তাকে অনুসরণকারীদের উদ্দেশে সতর্ক করে বলেন, ‘যা কিছু রটবে, তা সবসময় বিশ্বাস করবেন না।’
এএডি/