জয়া আহসান ও রুনা খানের ফটোশুট নিয়ে বিস্ফোরক মন্তব্য চুমকির

সময়ের আলো ডেস্ক

বিনোদন

সামাজিক মাধ্যমে জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ও রুনা খানের ফটোশুট ঘিরে আলোচনা নতুন নয়। এবার তাদের কিছু ছবিকে ঘিরে নিজের

2025-12-14T04:41:07+00:00
2025-12-14T04:41:07+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
বিনোদন
জয়া আহসান ও রুনা খানের ফটোশুট নিয়ে বিস্ফোরক মন্তব্য চুমকির
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ৪:৪১ এএম 
অভিনেত্রী রুনা খান, জয়া আহসান ও ফারজানা চুমকি (বা থেকে)। ছবি : সংগৃহীত
সামাজিক মাধ্যমে জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ও রুনা খানের ফটোশুট ঘিরে আলোচনা নতুন নয়। এবার তাদের কিছু ছবিকে ঘিরে নিজের মতামত প্রকাশ করলেন অভিনেত্রী ফারজানা চুমকি। 

একটি ইউটিউব অনুষ্ঠানে অতিথি হয়ে তিনি বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেন। সাক্ষাৎকারে নিজের শারীরিক পরিবর্তনের প্রসঙ্গ টেনে ফারজানা চুমকি বলেন, ‘ওজন বেড়ে যাওয়ার কারণে আমি ফটোশুট করিনি। কাজ করেছি, কিন্তু ক্যামেরার সামনে আলাদা করে ফটোশুট করার মানসিকতা তখন ছিল না।’

এ সময় উপস্থাপক ওজন কমানোর প্রসঙ্গে উদাহরণ হিসেবে অভিনেত্রী রুনা খান-এর নাম উল্লেখ করেন। উত্তরে চুমকি বলেন, ‘রুনা খানের বিষয়টা আলাদা। উনি খুব ডেডিকেটেড ছিলেন। ওনার লক্ষ্যই ছিল ওজন কমানো, নিজেকে ফিট করা এবং ফটোশুট করা। আমার মধ্যে সেই রকম চেষ্টা ছিল না, তাই আমি পারিনি।’

তিনি আরও জানান, বয়স ও পারিবারিক বাস্তবতাও তার সিদ্ধান্তে প্রভাব ফেলেছে। বলেন, ‘আমার বয়স হয়েছে, ছেলে বড় হয়েছে। আমি যদি ফটোশুট করি, সেটা আমার মতো করেই করব।’

জয়া আহসান ও রুনা খানের ফটোশুট নিয়েও নিজের অনুভূতি জানান ফারজানা চুমকি। তার ভাষায়, ‘আমি রুনা খানের ওপর ঈর্ষান্বিত নই। তবে কিছু ছবি দেখলে মনে হয়; এগুলো না করলেও পারতেন। আমি ওনার অভিনয়ের বড় ভক্ত।’

এ প্রসঙ্গে জয়া আহসান-কে নিয়েও মন্তব্য করেন তিনি। বলেন, ‘জয়া আপার অনেক ছবি খুব সুন্দর লাগে, আবার কিছু ছবি দেখে ভালো লাগে না। আমরা জয়া আপাকে সাধারণত শালীন একটি ইমেজে দেখে অভ্যস্ত। তাই হঠাৎ কিছু ভিন্নধর্মী ছবি দেখলে সেটি আমাদের কাছে একটু ধাক্কার মতো লাগে।’

/এমএইচআর 


  বিষয়:   জয়া আহসান  রুনা খান  ফটোশুট  চুমকি 


Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: