যেমন থাকবে ঢাকার আবহাওয়া

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

শীত মৌসুম চললেও রাজধানী ঢাকায় এখনও এর প্রভাব তীব্রভাবে পড়েনি। যার ফলে কুয়াশার উপস্থিতিও তেমন নেই শহরে। ঢাকার আকাশ আজ

2025-12-14T09:39:50+00:00
2025-12-14T09:39:50+00:00
 
  মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬,
৩ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
জাতীয়
যেমন থাকবে ঢাকার আবহাওয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ৯:৩৯ এএম 
ফাইল ছবি
শীত মৌসুম চললেও রাজধানী ঢাকায় এখনও এর প্রভাব তীব্রভাবে পড়েনি। যার ফলে কুয়াশার উপস্থিতিও তেমন নেই শহরে। ঢাকার আকাশ আজ পরিষ্কার থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সেই সঙ্গে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

রোববার (১৪ ডিসেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়, ঢাকার আকাশ আজ পরিষ্কার থাকতে পারে। 


সেই সঙ্গে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ ছাড়া, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময় দক্ষিণ/দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। 

এদিকে, ঢাকায় সবনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   ঢাকা  আবহাওয়া 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: