মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ দুপুরে

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

২০২৫-২৬ শিক্ষাবর্ষের সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হবে রোববার (১৪ ডিসেম্বর)। দুপুরের পর এ ফল প্রকাশ

2025-12-14T09:26:25+00:00
2025-12-14T09:26:25+00:00
 
  মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬,
৩ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
শিক্ষা
মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ দুপুরে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ৯:২৬ এএম 
ফাইল ছবি
২০২৫-২৬ শিক্ষাবর্ষের সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হবে রোববার (১৪ ডিসেম্বর)। দুপুরের পর এ ফল প্রকাশ করা হতে পারে। গতকাল শনিবার (স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. নাজমুল হোসেন এ তথ্য জানিয়েছেন। 

তিনি বলেন, ‘বুয়েট ও ঢাবির কম্পিউটার সায়েন্স বিভাগের সমন্বয়ে মেডিক্যাল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল তৈরির কাজ চলছে। অনেক খাতা দেখার কাজ করতে হচ্ছে। রোববার দুপুরের পর ফল প্রকাশ করতে পারব বলে আমরা আশাবাদী।’ 


এর আগে গত শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা ১৫ মিনিট পর্যন্ত দেশের ১৭টি কেন্দ্র এবং ৪৯টি ভেন্যুতে একযোগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

এবার এ পরীক্ষায় ৯৮ শতাংশের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন। 

সময়ের আলো/এনএ 



Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: