রাজধানী ঢাকায় বিভিন্ন সরকারি দফতর, রাজনৈতিক দল এবং সংগঠনের নানা কর্মসূচি থাকে প্রায় প্রতিদিনই। রোববার (১৪ ডিসেম্বর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
বিএনপির কর্মসূচি
সকাল ৯টা : মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্যসহ সিনিয়র নেতৃবৃন্দ ঢাকা মহানগর ও অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করবেন।
সকাল ১১টা : মুক্তিযোদ্ধা দল আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা, ইঞ্জিনিয়ারিং ইনস্টিস্টিউট মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সন্ধ্যা ৭টা : গুলশানে হোটেল লেকশোরে পেশাজীবী ও বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
পরিবেশ উপদেষ্টার কর্মসূচি
সকাল ৯টা ৩০ মিনিট : তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং এর অধীন দফতর বা সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময় করবেন। সচিবালয় এ মতবিনময় অনুষ্ঠিত হবে।
জামায়াতের কর্মসূচি
বিকাল ৩টা ৩০ মিনিট : বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট হলরুমে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
সমযের আলো/এনএ