প্রধান বিচারপতির বিদায়ী ভাষণ আজ

সময়ের আলো ডেস্ক

আইন-আদালত

২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। এর আগে প্রধান বিচারপতি দেশের জেলা আদালতগুলোয় কর্মরত উচ্চপর্যায়ের বিচার

2025-12-14T10:22:55+00:00
2025-12-14T10:22:55+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
আইন-আদালত
প্রধান বিচারপতির বিদায়ী ভাষণ আজ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ১০:২২ এএম 
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। সংগৃহীত ছবি
২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। এর আগে প্রধান বিচারপতি দেশের জেলা আদালতগুলোয় কর্মরত উচ্চপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে বেলা ৩টায় বিদায়ী ভাষণ দেবেন। 

এ-সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের জেলা আদালতগুলোয় কর্মরত উচ্চপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ অধিবেশনের আয়োজন করা হয়েছে। অধিবেশনে প্রধান বিচারপতি দেশের সব জেলা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের উদ্দেশে ‘বিদায়ী অভিভাষণ’ দেবেন বেলা ৩টায়। 

চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশের ২৫তম প্রধান বিচারপতির দায়িত্ব নেন ড. সৈয়দ রেফাত আহমেদ। গত বছরের ১১ আগস্ট তিনি শপথ নেন।

সৈয়দ রেফাত আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওয়াডাম কলেজ থেকে আইন শাস্ত্রে ডিগ্রি লাভ করেন। পরবর্তী সময়ে মাস্টার্স ও পিএইচডি করেন যুক্তরাষ্ট্রের টাফ্টস ইউনিভার্সিটির ফ্লেচার স্কুল অব ল অ্যান্ড ডিপ্লোম্যাসিতে। এরপরে সৈয়দ রেফাত আহমেদ অভিবাসন আইন বিশেষজ্ঞ হিসেবে জাতিসংঘ শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) সঙ্গে কাজ করেছেন।


১৯৮৪ সালে ঢাকা জেলা আদালতে এবং ১৯৮৬ সালে হাইকোর্ট বিভাগে আইনজীবী হন তিনি। ২০০৩ সালের ২৭ এপ্রিল হাইকোর্টের অতিরিক্ত বিচারক হন। এর দুই বছর পর হাইকোর্টের স্থায়ী বিচারপতি হন তিনি।

দেশের প্রথিতযশা আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ইশতিয়াক আহমেদ ও ড. সুফিয়া আহমেদ দম্পতির সন্তান ড. সৈয়দ রেফাত আহমেদ। বাবা ইশতিয়াক আহমেদ দুইবার তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। আর মা ভাষাসৈনিক ও একুশে পদকপ্রাপ্ত ড. সুফিয়া আহমেদ বাংলাদেশের প্রথম নারী জাতীয় অধ্যাপক ছিলেন। 


/ইউএমএইচ


  বিষয়:   প্রধান বিচারপতি  ড. সৈয়দ রেফাত আহমেদ  সুপ্রিম কোর্ট 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: