মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, জুলাই সনদের ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়ে উঠবে।
রোববার (১৪ ডিসেম্বর) সকালে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ মেধাবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করার কোনো সুযোগ নেই জানিয়ে ফারুক-ই-আজম বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণ নতুন বাংলাদেশ নির্মাণ করবে। আগামীর বাংলাদেশ গড়ে উঠবে জুলাই সনদের ভিত্তিতে।
অভ্যুত্থানকালে স্থাপনা যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, তা সংস্কার করা হবে বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা।
/ইউএমএইচ