হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্বরেকর্ডের পথে আশিক চৌধুরী

সময়ের আলো ডেস্ক

জাতীয়

আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে বাংলাদেশের পতাকা হাতে প্যারাস্যুটিংয়ের মাধ্যমে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন ৫৪ জন প্যারাট্রুপার। এই দলে

2025-12-14T15:27:12+00:00
2025-12-14T15:27:12+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
জাতীয়
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্বরেকর্ডের পথে আশিক চৌধুরী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ৩:২৭ পিএম 
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্বরেকর্ডের পথে আশিক চৌধুরী। সংগৃহীত ছবি
আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে বাংলাদেশের পতাকা হাতে প্যারাস্যুটিংয়ের মাধ্যমে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন ৫৪ জন প্যারাট্রুপার। এই দলে রয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ছবি আঁকা একটি বিশেষ হেলমেট পরে জাম্প করবেন।

রোববার (১৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিজয় দিবসে ৫৪ জন প্যারাট্রুপারের এই ঐতিহাসিক প্যারাস্যুটিংয়ের মাধ্যমে বিশ্ব রেকর্ড গড়া হবে। তাদের একজন হিসেবে আশিক চৌধুরী ওসমান হাদির ছবি সংবলিত হেলমেট পরে অংশ নেবেন। পাশাপাশি বিজয়ের দিনে স্বাধীনতা ও সার্বভৌমত্বের অগ্রদূত হিসেবে ওসমান হাদির দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া ও প্রার্থনা কামনা করা হয়েছে।


স্বাধীনতার ৫৪ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে বিশ্বের সবচেয়ে বড় পতাকা-প্যারাস্যুটিং প্রদর্শনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ওই দিন সকাল ১১টা থেকে ঢাকার তেজগাঁও পুরাতন বিমানবন্দরে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর পৃথক ফ্লাই-পাস্ট মহড়া অনুষ্ঠিত হবে। একই সঙ্গে থাকবে বিজয় দিবস উপলক্ষে বিশেষ ব্যান্ড শো।

এরপর বেলা ১১টা ৪০ মিনিট থেকে ‘টিম বাংলাদেশ’-এর ৫৪ জন প্যারাট্রুপার পতাকা হাতে আকাশে ঝাঁপিয়ে পড়বেন। এই বিশেষ আয়োজন সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকবে।


/ইউএমএইচ


  বিষয়:   ওসমান হাদি  আশিক চৌধুরী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: