‘হাদির চিকিৎসায় জড়িতদের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে’

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

দুর্বৃত্তের গুলিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির অবস্থা অপরিবর্তিত রয়েছে। তার চিকিৎসার সাঙ্গে জড়িতদের

2025-12-14T15:14:18+00:00
2025-12-14T17:05:03+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
রাজধানী
‘হাদির চিকিৎসায় জড়িতদের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ৩:১৪ পিএম  আপডেট: ১৪.১২.২০২৫ ৫:০৫ পিএম
শরিফ ওসমান বিন হাদি। ছবি: সংগৃহীত
দুর্বৃত্তের গুলিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির অবস্থা অপরিবর্তিত রয়েছে। তার চিকিৎসার সাঙ্গে জড়িতদের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন, ওসমান হাদির অপারেশন জন্য গঠিত ঢাকা মেডিকেল কলেজের নিউরো সার্জিক্যাল টিমের সদস্য ডা. আব্দুল আহাদ। 

রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক প্রেস ব্রিফিংয়ে চিকিৎসক আব্দুল আহাদ এ কথা জানান। 

আব্দুল আহাদ বলেন, রোববার দুপুরে ওসমান হাদির জন্য গঠিত মেডিকেল বোর্ডের সভা হয়েছে। এর আগে ওসমান হাদির ‘রিপিট সিটি স্ক্যান’ করা হয়। পরে মেডিকেল বোর্ডের সভায় চিকিৎসকেরা এসব বিষয় জানান।

তিনি বলেন, ওসমান হাদির ব্রেইনের ক্ষত খুব গভীর। এখনো তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত নয়। লাইফ সাপোর্টের মাধ্যমে শরীরের অন্যান্য অঙ্গের কার্যকারতা চলছে। এই চিকিৎসক ওসমান হাদির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।


তিনি আরও বলেন, খুব এক্সপার্ট হ্যান্ডে তাকে (ওসমান হাদি) হেড শুট করা হয়েছে। বুলেটটা রাইট সাইড দিয়ে ঢুকে বাম সাইড দিয়ে বের হয়ে গিয়েছে। ওসমান হাদির ব্রেইনের ভেতরে এখনো বুলেটের একটি অংশ রয়ে গেছে। এই অংশের অবস্থান ব্রেইনের স্পর্শকাতর রক্তনালির সঙ্গে।

এই চিকিৎসক জানান, ওসমান হাদি এখনো নিবিড় পর্যবেক্ষণে আছেন। তবে তার পরিবার বিদেশে চিকিৎসার জন্য বিভিন্নভাবে চেষ্টা করছেন। যদিও বিদেশে নেওয়ার বিষয়টি মেডিকেল বোর্ডের সম্মতি ও পরিবারের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

সময়ের আলো/কেএইচও 



  বিষয়:   হাদি  চিকিৎসা  হুমকি 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: