ডিএসইতে শেয়ারশূন্য বিও অ্যাকাউন্ট বেড়েছে

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

গত ছয় মাসের মধ্যে গত সপ্তাহে সর্বনিম্ন দৈনিক লেনদেন দেখল ঢাকার পুঁজিবাজার। যদিও বেড়েছে বাজার মূলধন ও প্রধান সূচক। এ

2025-12-14T23:28:02+00:00
2025-12-14T23:28:02+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
অর্থনীতি
ডিএসইতে শেয়ারশূন্য বিও অ্যাকাউন্ট বেড়েছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ১১:২৮ পিএম 
সংগৃহীত ছবি
গত ছয় মাসের মধ্যে গত সপ্তাহে সর্বনিম্ন দৈনিক লেনদেন দেখল ঢাকার পুঁজিবাজার। যদিও বেড়েছে বাজার মূলধন ও প্রধান সূচক। এ সময়ে তালিকাভুক্ত ২১টি খাতের মধ্যে ১২টিতেই কমেছে দৈনিক গড় লেনদেন। সপ্তাহজুড়ে দাম বৃদ্ধিতে আধিপত্য ছিল ‘জেড’ ক্যাটাগরির কোম্পানির। সব মিলিয়ে সপ্তাহ ব্যবধানে শেয়ারশূন্য বিও অ্যাকাউন্টের সংখ্যা বেড়েছে দুই হাজারের বেশি।

চলতি বছরের ২২ জুন ঢাকার পুঁজিবাজারে লেনদেন হয়েছিল ২৭১ কোটি ৭০ লাখ টাকা। এরপর উত্থান-পতনে সময় পার করলেও গত সপ্তাহের প্রথম দিন তার থেকেও কম লেনদেন হয়েছে ডিএসইতে। লেনদেন হয়েছে ২৬৭ কোটি ৭০ লাখ টাকা। যদিও পরের চার দিনও ওঠানামার মধ্যে শেষ কার্যদিবস হাতবদল হয় ৪৬৩ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার।

দৈনিক লেনদেনে অস্থিরভাবের মধ্যেই সপ্তাহ শেষে দেশের প্রধান পুঁজিবাজারে মূলধন বেড়েছে ১ হাজার ৬০৬ কোটি ১৯ লাখ টাকা; প্রধান সূচকে যোগ হয়েছে ৭৭ দশমিক ২৬ পয়েন্ট।

খাতভিত্তিক লেনদেনের চিত্রে দেখা যাচ্ছে, তালিকাভুক্ত ২১টি খাতের মধ্যে বন্ড, আর্থিক খাত, সিরামিক ও পাটসহ ১২টিতেই কমেছে দৈনিক গড় লেনদেন। তবে ঘুরে দাঁড়িয়েছে ব্যাংক ও টেলিকম খাত।


বিনিয়োগের ক্ষেত্রে কোম্পানি বাছাইয়ে গত সপ্তাহেও জেড ক্যাটাগরি প্রতিষ্ঠানই ছিল এগিয়ে। দাম বৃদ্ধিতে শীর্ষ ১০টি কোম্পানির মধ্যে ৬টিই এই ক্যাটাগরির। যদিও এর আগের দুই সপ্তাহে ১০টির মধ্যেই ৮ ও ১০টিই ছিল জেড ক্যাটাগরির কোম্পানির দখলে। আর দাম কমতিতে শীর্ষে থাকা ১০ কোম্পানির মধ্যে ৬টি ছিল সবচেয়ে ভালো মানের অর্থাৎ ‘এ’ ক্যাটাগরির।

পুঁজিবাজারের হিসাব রক্ষাকারী সরকারি প্রতিষ্ঠান সিডিবিএলের তথ্য, গত সপ্তাহে শেয়ারশূন্য বিও অ্যাকাউন্টের সংখ্যা বেড়েছে ২ হাজার ১৭৪টি। অর্থাৎ লেনদেনে মুখ ফিরিয়ে নিচ্ছেন বিনিয়োগকারীরা।

আরআর



  বিষয়:   ডিএসই  পুঁজিবাজার  শেয়ার  অ্যাকাউন্ট 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: