সৈকতে অবকাশ যাপনে মিম, দেখুন ছবিতে

সময়ের আলো ডেস্ক

বিনোদন

ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। কাজের ফাঁকে ফাঁকে প্রায়ই তিনি দেশ-বিদেশে ভ্রমণ করে থাকেন। সম্প্রতি তিনি মালদ্বীপে গিয়েছিলেন

2025-12-15T13:35:12+00:00
2025-12-15T13:35:47+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
বিনোদন
সৈকতে অবকাশ যাপনে মিম, দেখুন ছবিতে
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ১:৩৫ পিএম  আপডেট: ১৫.১২.২০২৫ ১:৩৫ পিএম  (ভিজিট : ২২৯)
অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ছবি: ফেসবুক থেকে
ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। কাজের ফাঁকে ফাঁকে প্রায়ই তিনি দেশ-বিদেশে ভ্রমণ করে থাকেন। সম্প্রতি তিনি মালদ্বীপে গিয়েছিলেন এবং সেখানকার সৈকতে অবকাশ যাপনের কিছু ছবি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। যা তার ‘ভ্রমণকন্যা’ পরিচিতিকে আরও জোরদার করেছে।

ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক তার ভ্রমণ সম্পর্কে কিছু তথ্য- 


শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, খোলামেলা পোশাকে ক্যামেরাবন্দি হয়েছেন এই তারকা। তার মোহময়ী চোখের চাহনি যেন মুহূর্তেই ঘুম কেড়ে নিয়েছে নেটিজেনদের। মালদ্বীপের সৈকতে রোদ চশমা পরেও দারুণ কয়েকটি ফটোশুট করেছেন তিনি।


মিমের এই ছবিগুলো প্রকাশের পরই কমেন্ট বক্স উপচে পড়েছে ভক্ত-অনুরাগীদের ভালোবাসায়। তার রূপের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সকলে।


একজন অনুরাগী মজা করে লিখেছেন, ‘আপু, এত সুন্দর সুন্দর পিক আপলোড দিও না, শীতও তোমাকে দেখে পালিয়ে যাবে।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘অনেক সুন্দর লাগছে দেখতে।’ বর্তমানে সোশ্যাল মিডিয়ায় মিমের মালদ্বীপের ছবিগুলো রীতিমতো ভাইরাল।


প্রসঙ্গত, ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন জগতে প্রবেশ করেন বিদ্যা সিনহা মিম। হুমায়ুন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল চলচ্চিত্রে’ অভিনয় করে দর্শকদের নজরে আসেন তিনি।
এরপর থেকে টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে কাজ করে জনপ্রিয়তা অর্জন করেন। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এই নায়িকা।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   সৈকত  অবকাশ  মিম  অভিনেত্রী 


Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: