ছোট পর্দার প্রিয় অভিনেত্রী সাবিলা নূর তার নতুন সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে বেশ উত্তেজিত। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে সিনেমাটি নিয়ে নিজের অনুভূতি শেয়ার করেছেন তিনি। সাবিলা জানান, সিনেমাটির অংশ হওয়ার প্রক্রিয়া শুরু থেকেই তার কাছে মিশ্র অনুভূতি ছিল।
সংবাদ সম্মেলনে সাবিলা নূর বলেন, ‘যখন প্রথম তানিম ভাইয়া আমাকে এই চরিত্রটি সম্পর্কে বললেন, তখন কিছুটা নার্ভাস হয়েছিলাম। তবে যখন জানলাম আমাদের চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী একসাথে সিনেমাতে কাজ করবেন, তখন আমার অনুভূতি পুরোপুরি বদলে যায়।’
তিনি আরও যোগ করেন, ‘সিনেমার স্ক্রিপ্ট যখন পড়লাম, তখন তা আমাকে আরও বেশি আগ্রহী করে তোলে। স্বাধীন ভাইয়া ও সামিউল ভাইয়ার লেখা স্ক্রিপ্ট এত দুর্দান্ত ছিল পুরো প্রকল্পটি নিয়ে আমি দারুণ এক্সাইটেড হয়ে উঠেছিলাম।’
আরও পড়ুন
অভিনেত্রী সাবিলা নূর আশাবাদী, ‘বনলতা এক্সপ্রেস’ তার দর্শকদের জন্য এক ভিন্ন ও চমকপ্রদ অভিজ্ঞতা হয়ে উঠবে। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, গুণী সহ-অভিনেতা এবং শক্তিশালী চিত্রনাট্যের কারণে সিনেমাটি দর্শকদের কাছে অসাধারণ কিছু হয়ে উঠবে।’
সাবিলা এই প্রকল্পটিকে নিজের জীবনের একটি উল্লেখযোগ্য অভিজ্ঞতা হিসেবে দেখতে পাচ্ছেন এবং পুরোপুরি বিশ্বাস করছেন যে এটি তাকে নতুন উচ্চতায় পৌঁছে দিবে।
এএডি/