সাংবাদিক আনিস আলমগীরের ৭ দিনের রিমান্ড চায় পুলিশ

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া মামলায় সাংবাদিক আনিস আলমগীরের সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল

2025-12-15T17:17:07+00:00
2025-12-15T17:19:56+00:00
 
  সোমবার, ১৫ জুন ২০২৬,
১ আষাঢ় ১৪৩৩
সোমবার, ১৫ জুন ২০২৬
আইন-আদালত
সাংবাদিক আনিস আলমগীরের ৭ দিনের রিমান্ড চায় পুলিশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৫:১৭ পিএম  আপডেট: ১৫.১২.২০২৫ ৫:১৯ পিএম  (ভিজিট : ১৯৫)
সাংবাদিক আনিস আলমগীর। ছবি : সংগৃহীত
সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া মামলায় সাংবাদিক আনিস আলমগীরের সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। 

সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলার তদন্ত কর্মকর্তা এ আবেদন করেন।

এর আগে উত্তরা পশ্চিম থানায় সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে করা অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত হয়। ওই মামলায় ডিবি হেফাজতে থাকা আনিস আলমগীরকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, উত্তরা পশ্চিম থানায় দায়ের হওয়া মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেফতার দেখানো হয়েছে। মামলাটির তদন্ত থানা পুলিশ করছে এবং তাদের মাধ্যমেই তাকে আদালতে হাজির করা হবে।

এর আগে রোববার সন্ধ্যায় জিজ্ঞাসাবাদের জন্য আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়। ডিএমপির গণমাধ্যম শাখার উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান রাত সোয়া ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেন।

পরে রাত সাড়ে ৮টার দিকে আনিস আলমগীর মুঠোফোনে সংবাদমাধ্যমকে জানান, তাকে ধানমন্ডি এলাকার একটি জিম থেকে নিয়ে আসা হয়েছে। ডিবির পক্ষ থেকে তাকে জানানো হয়, তাদের প্রধান তার সঙ্গে কথা বলবেন। তিনি আরও বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে ধানমন্ডি থেকে আনা হলেও রাত ৮টার পর ডিবি কার্যালয়ে পৌঁছানোর পর তিনি অপেক্ষায় ছিলেন এবং তখনো ডিবি প্রধানের সঙ্গে তার কথা হয়নি।

/এমএইচআর 


  বিষয়:   সাংবাদিক আনিস আলমগীর  রিমান্ড  পুলিশ 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: