মন্দিরে অভিনেত্রীর ব্লাউজের ভেতরে হাত, পলাতক পুরোহিত

সময়ের আলো ডেস্ক

বিনোদন

মালয়েশিয়ার কুয়ালালামপুরের একটি মন্দিরে পূজা দিতে গিয়ে শ্লীলতাহানির শিকার হয়েছেন দেশটির জনপ্রিয় মডেল ও অভিনেত্রী লিশালিনি কারানান। এক হৃদয়বিদারক অভিজ্ঞতা

2025-12-15T19:35:23+00:00
2025-12-15T19:35:23+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
বিনোদন
মন্দিরে অভিনেত্রীর ব্লাউজের ভেতরে হাত, পলাতক পুরোহিত
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৭:৩৫ পিএম   (ভিজিট : ৪৩৪)
অভিনেত্রী লিশালিনি কারানান। ছবি : সংগৃহীত
মালয়েশিয়ার কুয়ালালামপুরের একটি মন্দিরে পূজা দিতে গিয়ে শ্লীলতাহানির শিকার হয়েছেন দেশটির জনপ্রিয় মডেল ও অভিনেত্রী লিশালিনি কারানান। এক হৃদয়বিদারক অভিজ্ঞতা শেয়ার করে অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে বিচার দাবি করেছেন।

লিশালিনি যিনি একজন সুন্দরী প্রতিযোগিতায় মুকুট জয়ী, জানান যে তিনি মন্দিরে পূজা দেওয়ার উদ্দেশ্যে যান। সেখানে উপস্থিত পুরোহিত তাকে পবিত্র পানি ছিটানোর কথা বলে কিছুক্ষণ অপেক্ষা করান। এরপর অভিনেত্রী যখন মন্দির থেকে বের হচ্ছিলেন, তখন পুরোহিত হঠাৎ তার গায়ে ফুলের তীব্র গন্ধযুক্ত একটি তরল পানি ছিটিয়ে দেন।

অভিযোগ রয়েছে, এর পরেই পুরোহিত ‘আশীর্বাদ’ দেওয়ার নামে অভিনেত্রীর ব্লাউজের ভেতর হাত ঢুকিয়ে নোংরা আচরণ করতে শুরু করেন। অভিনেত্রী অভিযোগ করেন যে, পুরোহিত এসময় তাকে তার পাঞ্জাবি-স্যুট খুলতে বলেছিলেন যা তিনি অস্বস্তিবোধ করে প্রত্যাখ্যান করেন। তবে পুরোহিত তাকে ‘আশীর্বাদ’ দেবার অজুহাতে শ্লীলতাহানির চেষ্টা করেন।
আরও পড়ুন

এই ঘটনার পর লিশালিনি জানান, তিনি আরও ভয়াবহ যৌন নিপীড়নের শিকার হয়েছেন, যা প্রকাশের ভাষা তার কাছে নেই।

ঘটনার পর, অভিনেত্রী মালয়েশিয়ার পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন এবং পুলিশ তদন্ত শুরু করেছে। জানা গেছে, অভিযুক্ত পুরোহিত বর্তমানে পলাতক এবং তাকে গ্রেপ্তার করার জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

মন্দিরের মতো পবিত্র স্থানে এমন জঘন্য ঘটনা ঘটায় মালয়েশিয়ার সমাজে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। অনেক নেটিজেন দাবি করেছেন, অভিযুক্ত পুরোহিতকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।

এএডি/


  বিষয়:   মন্দির  অভিনেত্রী  ব্লাউজ  পলাতক  পুরোহিত 


Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: