দর্শকপ্রিয় অভিনেত্রী কুসুম সিকদার শুধুমাত্র অভিনয় দিয়ে নয়, তার অনন্য ফ্যাশন স্টাইল দিয়েও সম্প্রতি বেশ আলোচনায় এসেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত সক্রিয় এই অভিনেত্রী, তার লুক এবং স্টাইলের মাধ্যমে নেটিজেনদের মন জয় করে চলেছেন। বিভিন্ন নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ইতিমধ্যেই জনপ্রিয়তা অর্জন করা কুসুম, এখন তার স্টাইল ও ফ্যাশন সেন্সের জন্যও ভক্তদের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন।
সম্প্রতি কুসুম সিকদার একাধিক ছবি শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ছবিগুলোতে তাকে দেখা গেছে খোলা চুলে, মিষ্টি হাসিতে ক্যামেরার সামনে পোজ দিতে। কুসুমের পোশাক ছিল একদম ট্রেন্ডি- একটি ক্যাজুয়াল শর্ট স্কার্ট, যা তার স্টাইলিশ ব্যক্তিত্বকে আরও উজ্জ্বল করেছে।
কুসুমের এই লুকটিতে সবচেয়ে বেশি নজর কেড়েছে তার বড় দুল এবং রোদচশমা। হাতে মানানসই ঘড়ি ও খোলামেলা পোশাক তার ফ্যাশন স্টেটমেন্টকে সম্পূর্ণ করেছে। তার এই বোল্ড এবং ট্রেন্ডি লুক দেখে নেটিজেনরা তার প্রশংসায় পঞ্চমুখ।
আরও পড়ুন
কমেন্ট বক্সে তার অনুরাগীরা আবেগপূর্ণ মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘এত সুন্দর মানুষ হয় কিভাবে’, আরেকজন মন্তব্য করেছেন, ‘আমার প্রিয় মিষ্টি অভিনেত্রী, আপনি আজকে ভীষণ কিউট এবং সুন্দর দেখাচ্ছেন।’ এমন অনেক মন্তব্যই এসেছে, যেখানে তার স্টাইল এবং সুন্দর রূপের প্রশংসা করা হয়েছে।
কুসুম সিকদার সবসময় তার লুক এবং স্টাইলের মাধ্যমে নতুন ট্রেন্ড সেট করেন। তার এই নতুন ছবি এবং লুক নেটিজেনদের মধ্যে এক নতুন আলোর ঝলক সৃষ্টি করেছে, যা বলার অপেক্ষা রাখে না এবং তার ফ্যাশন সেন্স এখনও সকলের কাছে প্রিয় হয়ে রয়েছে।
এএডি/