নির্বাচন নিয়ে প্রতিবেশী দেশের উপদেশ দরকার নেই

জাতীয়

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, নির্বাচন নিয়ে প্রতিবেশী দেশের উপদেশ দরকার নেই। ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে তলবের

2025-12-17T17:39:04+00:00
2025-12-17T18:36:18+00:00
 
  মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
জাতীয়
নির্বাচন নিয়ে প্রতিবেশী দেশের উপদেশ দরকার নেই
পররাষ্ট্র উপদেষ্টা
প্রকাশ: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ৫:৩৯ পিএম  আপডেট: ১৭.১২.২০২৫ ৬:৩৬ পিএম
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সংগৃহীত ছবি
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, নির্বাচন নিয়ে প্রতিবেশী দেশের উপদেশ দরকার নেই। ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে তলবের ঘটনাটি খুবই অপ্রত্যাশিত বলেও মন্তব্য করেন তিনি। 

বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। 

বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থামাতে না চাইলে ঢাকা তাকে থামাতে পারবে না বলেও মন্তব্য করেন তৌহিদ হোসেন। 
 
গত সোমবার শহীদ মিনারে ইনকিলাব মঞ্চ আয়োজিত ওসমান হাদিকে হত্যাচেষ্টার সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে সেভেন সিস্টার্স সম্পর্কে মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, ‘ভারত যদি বাংলাদেশের সার্বভৌমত্ব, ভোটাধিকার ও মানবাধিকারকে সম্মান না করে—তাহলে বাংলাদেশ ভারতবিরোধী শক্তি ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে আশ্রয় দিতে পারে।’ 

এমন মন্তব্যেরর বিষয়ে জানতে চাইলেন পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘হাসনাত সরকারের অংশ না। তার বক্তব্য সরকারের বক্তব্য নয়।’

এদিন দুপুরে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। ‘ঢাকায় ভারতীয় হাইকমিশনকে হুমকি এবং বাংলাদেশি রাজনৈতিক নেতাদের ভারতবিরোধী উস্কানিমূলক বক্তব্যের বিরুদ্ধে আনুষ্ঠানিক কূটনৈতিক প্রতিবাদ জানাতে’ এই তলব বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। 


এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশের হাইকমিশনারকে দিল্লিতে তলব খুবই অপ্রত্যাশিত। ভারতের সঙ্গে টানাপোড়েন রয়েছে। এটা মেনে নিয়েই ওয়ার্কিং রিলেশন চালিয়ে যেতে চেয়েছিল ঢাকা।’ 

তিনি আরও বলেন, ‘ভারতের সবশেষ বক্তব্যে নসিহত করেছে, যা ঢাকা চায় না। নির্বাচন নিয়ে প্রতিবেশী দেশের উপদেশ দরকার নেই। এটা সরকারের কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য। গত ১৫ বছরে ভারত নিরপেক্ষ নির্বাচনের জন্য এমন নসিয়ত করেনি, তাহলে এখন কেন করছে?’ 

সময়ের আলো/এনএ 

  বিষয়:   নির্বাচন  প্রতিবেশী দেশ  উপদেশ  পররাষ্ট্র উপদেষ্টা 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: