হত্যার হুমকি নিয়ে যা বললেন চমক

সময়ের আলো ডেস্ক

বিনোদন

সম্প্রতি রাজধানীতে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফুল ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনায় সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া

2025-12-17T18:28:18+00:00
2025-12-17T18:28:18+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
বিনোদন
হত্যার হুমকি নিয়ে যা বললেন চমক
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ৬:২৮ পিএম 
রুকাইয়া জাহান চমক। সংগৃহীত ছবি
সম্প্রতি রাজধানীতে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফুল ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনায় সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকে। এদের মধ্যে রয়েছেন শোবিজ ইন্ডাস্ট্রির তারকারাও। তাদেরই একজন ছোটপর্দার আলোচিত অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। প্রতিক্রিয়া জানানোর কারণে হত্যার হুমকির মুখে পড়তে হয়েছে এ অভিনেত্রীকে। এ নিয়ে মুখ খুললেন চমক। 

গুলিবিদ্ধ হাদির সুস্থতা কামনা ও ঘটনার নিন্দা জানিয়ে পোস্ট দেয়ার কারণে এই হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এ অভিনেত্রী। তিনি জানান, একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে সরাসরি হুমকি দেওয়া হচ্ছে তাকে। তার ব্যক্তিগত ফোন নম্বর ছড়িয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। এ ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘মত প্রকাশ করাই যদি অপরাধ হয়, তাহলে সমাজের জন্য তা ভয়ংকর ইঙ্গিত।’ 

Advertisement

এদিকে, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন চমক। সেখানে তিনি জানান, তাকে এ পর্যন্ত কয়েক শতবার ফোন করা হয়েছে। তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘আমি মনে করি আমি অন্তত দেশের জন্য কিছু করতে পেরেছি। আর যদি ওরা আমাকে সত্যিই মেরে ফেলে, তাহলে এটি হবে আল্লাহর পক্ষ থেকে সুন্দর উপহার। এটি হবে শহিদি মৃত্যু।’ 

এ সময় ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে অভিনেত্রী বলেন, ‘অনেকেই আমাকে নিরাপদে থাকার কথা বলছেন। তোমরা আমাকে নিয়ে চিন্তা কর না। আমি এ নিয়ে চিন্তিত না। আমি যদি সত্যিই মারা যাই, তাহলে এটি হবে গর্বের। আর আমি গুলি খাওয়ার ভয়ে বাসাতে বসেও থাকব না।’ 

সময়ের আলো/এনএ 
  বিষয়:   হত্যার হুমকি  রুকাইয়া জাহান চমক 


Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: