বংলাদেশ ব্যাংকের ডলার কেনার কার্যক্রম এখনও চলমান। নিলামের মাধ্যমে ৭টি ব্যাংকের কাছ থেকে আরও ৬৭ মিলিয়ন বা ৬ কোটি ৭০ লাখ মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার (১৭ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘৭টি বাণিজ্যিক ব্যাংক থেকে ৬ কোটি ৭০ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। ডলারের বিনিময় হার ছিল ১২২ টাকা ৩০ পয়সা।’
এ নিয়ে চলতি ডিসেম্বরে ৬৯১.৫০ মিলিয়ন বা ৬৯ কোটি ১৫ লাখ ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক।
এর আগেও চলতি ২০২৫-২৬ অর্থবছরে কয়েক দফায় নিলামের মাধ্যমে ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন পর্যন্ত মোট কেনা হয়েছে ২৮৭ কোটি ১৫ লাখ বা ২.৮৭ বিলিয়ন ডলার।
সময়ের আলো/এনএ