বিমানবন্দর থেকে যে রুটে ঢাবিতে আনা হবে হাদিকে

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ আজ (শুক্রবার) হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমান বন্দর নিয়ে আসা হবে। এ লক্ষ্যে আইনশৃঙ্খলা

2025-12-19T17:39:05+00:00
2025-12-19T17:39:05+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
শিক্ষা
বিমানবন্দর থেকে যে রুটে ঢাবিতে আনা হবে হাদিকে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৫:৩৯ পিএম 
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ। ছবি : সংগৃহীত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ আজ (শুক্রবার) হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমান বন্দর নিয়ে আসা হবে। এ লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিমানবন্দর এলাকা, কারওয়ানবাজার ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়ন করা হয়েছে।

এদিকে ইনকিলাব মঞ্চ জানিয়েছে, ওসমান হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে।

ঘোষণা অনুযায়ী হাদির মরদেহ বিমানবন্দরের ৮ নম্বর গেইট দিয়ে বের করা হবে। এরপর এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে হাতিরঝিল- এফডিসি- মগবাজার- হাইকোর্ট- দোয়েলচত্বর এবং টিএসসি রুট দিয়ে ঢাবি সেন্ট্রাল মসজিদে নিয়ে আসা হবে হাদির মরদেহ।

শুক্রবার দুপুরে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেইজে এক পোস্টে জানানো হয়েছে, শহীদ ওসমান হাদিকে বহনকারী বিমানটি আজ (শুক্রবার) সন্ধ্যা ৬টা নাগাদ রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।  

প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর নির্বাচনি গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।



পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুরে গতকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ওসমান হাদির প্রথম জানাজা সিঙ্গাপুরের আঙ্গুলিয়া মসজিদে সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। গতকাল রাতে ফেসবুক পোস্টে  ইনকিলাব মঞ্চ জানায়, বাংলাদেশে শহিদ ওসমান হাদির জানাজা শনিবার বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে।

সময়ের আলো/এসকে/ 



  বিষয়:   বিমানবন্দর  ঢাবি  হাদি  মরদেহ 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: