হাদির আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী শরিফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়

2025-12-19T22:17:21+00:00
2025-12-19T22:30:09+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
জাতীয়
হাদির আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ১০:১৭ পিএম  আপডেট: ১৯.১২.২০২৫ ১০:৩০ পিএম  (ভিজিট : ৩৮৩)
শুক্রবার বাদ মাগরিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআসহ মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগৃহীত ছবি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী শরিফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ মাগরিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআসহ ক্যাম্পাসের সব মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

মাগরিবের নামাজ শেষে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা। 



শরিফ ওসমান হাদির মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে শনিবার (২০ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে শোক পালন করা হবে। এ উপলক্ষে উপাচার্য ভবনসহ সব হল, হোস্টেল ও গুরুত্বপূর্ণ ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। 

এদিকে, শরিফ ওসমান হাদির জানাজার নামাজ আগামীকাল শনিবার জোহরের নামাজের পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। জানাজায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণের সুবিধার্থে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ পরিবহনের ব্যবস্থা করা হয়েছে। শনিবার দুপুর ১২টায় স্মৃতি চিরন্তন চত্বর থেকে সংসদ ভবনের উদ্দেশে বিশ্ববিদ্যালয়ের বাস ছেড়ে যাবে। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   হাদি  ঢাবি  বিশেষ দোয়া 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: