স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ তিন দাবিতে বিক্ষোভ

ঢাবি প্রতিনিধি

শিক্ষা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার বিচার, আসামীদের বাংলাদেশে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত বাংলাদেশে ভারতীয় হাইকমিশন বন্ধ ও স্বরাষ্ট্র

2025-12-19T21:57:15+00:00
2025-12-19T21:57:15+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
শিক্ষা
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ তিন দাবিতে বিক্ষোভ
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৯:৫৭ পিএম   (ভিজিট : ১৫০)
তিন দাবিতে শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। ছবি : সময়ের আলো
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার বিচার, আসামীদের বাংলাদেশে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত বাংলাদেশে ভারতীয় হাইকমিশন বন্ধ ও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের পদত্যাগের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। 

শুক্রবার (১৯ নভেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় রাজু ভাস্কর্যে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে সংক্ষিপ্ত সমাবেশের পর ওসমান হাদীর জন্য মোনাজাত করা হয়। 


বিক্ষোভ সমাবেশে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নাজমুল হাসান বলেন, ‘স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতার কারণেই ঢাকা নগরী মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। তাই আগামীকালের মধ্যে‌ই তার পদত্যাগ করতে হবে। আমার ভাইয়ের জানাজার পূর্বে‌ই এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে‌। যদি পদত্যাগ না তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে আগামীকাল জানাজায় অংশগ্রহণ করতে দিব না। যতদিন না পর্যন্ত ওসমান হাদীর হত্যাকারীদের বিচার না হচ্ছে ততদিন পর্যন্ত বাংলাদেশে ভারতীয় হাইকমিশন থাকতে পারবে না।’ 

এ সময় শিক্ষার্থীদের 'আমরা সবাই হাদী হব, যুগে যুগে রয়ে যাব‌' ,  'তোমার দেশ , আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ', 'দিল্লি না ঢাকা , ঢাকা ,ঢাকা', ‘একটা একটা লীগ ধর , ধ‌ইরা ধ‌ইরা জবাই কর' ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   ঢাবি  স্বরাষ্ট্র উপদেষ্টা  পদত্যাগ  তিন দাবি  ছাত্র অধিকার পরিষদ  বিক্ষোভ 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: