ময়মনসিংহে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ময়মনসিংহে এক কারখানা শ্রমিককে গতকাল বৃহস্পতিবার গণপিটুনি দিয়ে হত্যার ঘটনা ঘটে। ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ তুলে সেই হিন্দু ব্যক্তিকে পিটিয়ে

2025-12-19T22:56:24+00:00
2025-12-19T22:56:24+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
জাতীয়
ময়মনসিংহে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ১০:৫৬ পিএম   (ভিজিট : ২০৭)
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি
ময়মনসিংহে এক কারখানা শ্রমিককে গতকাল বৃহস্পতিবার গণপিটুনি দিয়ে হত্যার ঘটনা ঘটে। ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ তুলে সেই হিন্দু ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (১৯ ডিসেম্বর) এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। 

বিবৃতিতে বলা হয়েছে, ‘নতুন বাংলাদেশে এ ধরনের সহিংসতার কোনও স্থান নেই। এই নৃশংস অপরাধের সঙ্গে জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না।’ 

সন্ত্রাস ও সহিংসতার বিষয়ে বিবৃতিতে বলা হয়, ‘আপনারা যে সন্ত্রাস ও সহিংসতার শিকার হয়েছেন, তার জন্য আমরা গভীরভাবে দুঃখিত। সন্ত্রাসের মুখেও আপনাদের সাহস ও সহনশীলতা জাতি প্রত্যক্ষ করেছে। সাংবাদিকদের ওপর হামলা মানেই সত্যের ওপর হামলা। আমরা আপনাদের পূর্ণ ন্যায়বিচারের আশ্বাস দিচ্ছি।’ 


এ ছাড়া, প্রথম আলো, দ্য ডেইলি স্টার ও নিউ এজের সাংবাদিকদের পাশে থাকার বিষয়টি নিশ্চিত করা হয়। 

আসন্ন নির্বাচন ও গণভোট কেবল রাজনৈতিক অনুশীলন নয় বরং এগুলো একটি গুরুতর জাতীয় অঙ্গীকার বলে আখ্যা দিয়েছেন প্রধান উপদেষ্টা। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   ময়মনসিংহ  পিটিয়ে হত্যা  প্রধান উপদেষ্টা  নিন্দা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: