শিল্পকলার সব অনুষ্ঠান অনির্দিষ্টকালের জন্য স্থগিত

সময়ের আলো ডেস্ক

জাতীয়

রাষ্ট্রীয় শোক ঘোষণার প্রেক্ষাপটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সব অনুষ্ঠান ও প্রদর্শনী অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।শুক্রবার (১৯ ডিসেম্বর) শিল্পকলা একাডেমির

2025-12-20T10:15:24+00:00
2025-12-20T10:15:24+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
জাতীয়
শিল্পকলার সব অনুষ্ঠান অনির্দিষ্টকালের জন্য স্থগিত
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ১০:১৫ এএম 
শিল্পকলার সব অনুষ্ঠান অনির্দিষ্টকালের জন্য স্থগিত। সংগৃহীত ছবি
রাষ্ট্রীয় শোক ঘোষণার প্রেক্ষাপটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সব অনুষ্ঠান ও প্রদর্শনী অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। 

শুক্রবার (১৯ ডিসেম্বর) শিল্পকলা একাডেমির পক্ষ থেকে তাদের ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শহিদ শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। এই রাষ্ট্রীয় শোক দিবস ও অনিবার্য কারণবশত ১৯ ডিসেম্বর ২০২৫ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিল্পকলা একাডেমির সব অনুষ্ঠান ও প্রদর্শনী বন্ধ থাকবে।

উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুর খবর ঢাকায় পৌঁছানোর পর রাজধানীর বিভিন্ন এলাকায় উত্তেজনা দেখা দেয়। এ সময় কয়েকটি স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।


এর আগে, ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগে অংশ নিতে গিয়ে তিনি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল এবং এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল। 


/ইউএমএইচ



  বিষয়:   শিল্পকলা  অনির্দিষ্টকাল  স্থগিত 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: