
শহিদ শরিফ ওসমান হাদিকে সমাহিত করার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভিড় না করার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের মানুষের প্রতি অনুরোধ জানানো হয়েছে। সার্বিক নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রবেশপথগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জন-সাধারণের স্বাভাবিক চলাফেরায় সাময়িক অসুবিধার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন দু:খ প্রকাশ করছে।
শনিবার (২০ ডিসেম্বর) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দুপুর ২টায় হাদির জানাজার সময় নির্ধারিত রয়েছে। জানাজার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে সমাহিত করা হবে। এসময় যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে এজন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ভিড় না করার অনুরোধ জানিয়েছেন।
/ইউএমএইচ