নজরুলের সমাধির পাশে প্রস্তুত হাদির কবর

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে শহিদ শরিফ ওসমান হাদির কবর প্রস্তুত করা

2025-12-20T15:11:28+00:00
2025-12-20T15:12:53+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
নজরুলের সমাধির পাশে প্রস্তুত হাদির কবর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৩:১১ পিএম  আপডেট: ২০.১২.২০২৫ ৩:১২ পিএম  (ভিজিট : ৩৩৬)
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে শরিফ ওসমান হাদির কবর প্রস্তুত করা হয়েছে। ছবি : সময়ের আলো
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে শহিদ শরিফ ওসমান হাদির কবর প্রস্তুত করা হয়েছে। কাজী নজরুল ইসলামের কবরের দক্ষিণ পাশে হাদিকে সমাহিত করা হবে।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে কবর খোঁড়ার কাজ সম্পন্ন হয়।
 
এসময় ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার ডিসি মাসুদ আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদসহ অনেকেই উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদ জানিয়েছেন, মসজিদের পাশ ঘেঁষে দ্বিতীয় স্লটের পূর্ব পাশে তাকে কবর দেওয়া হবে।


এর আগে শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টা ৩১ মিনিটে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদির জানাজার নামাজ সম্পন্ন হয়। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হাদির বড় ভাই আবু বকর সিদ্দিকের ইমামতিতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজার পর হাদির লাশবাহী গাড়ির সাথে মিছিল নিয়ে শাহবাগে যাওয়ার আহ্বান জানিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। 

সময়ের আলো/এসকে/ 


  বিষয়:   জাতীয় কবি  কাজী নজরুল ইসলাম  শহিদ ওসমান হাদি  ঢাকা বিশ্ববিদ্যালয়  কেন্দ্রীয় মসজিদ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: