সুদানে নিহত ৬ শান্তিরক্ষীর জানাজা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। এখন তাদের মরদেহ নেওয়া হচ্ছে

2025-12-21T10:01:27+00:00
2025-12-21T10:03:56+00:00
 
  বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৭ জুন ২০২৬
জাতীয়
সুদানে নিহত ৬ শান্তিরক্ষীর জানাজা সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২১ ডিসেম্বর, ২০২৫, ১০:০১ এএম  আপডেট: ২১.১২.২০২৫ ১০:০৩ এএম  (ভিজিট : ২০১)
রোববার সকাল সাড়ে ৯টার দিকে সুদানে নিহত ৬ শান্তিরক্ষীর জানাজা পড়া হয়। সংগৃহীত ছবি
সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। এখন তাদের মরদেহ নেওয়া হচ্ছে গ্রামের বাড়িতে।

রোববার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নিহত শান্তিরক্ষীদের জানাজা সম্পন্ন হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নিহত ছয় শান্তিরক্ষী হলেন, করপোরাল মো. মাসুদ রানা : এএসসি (নাটোর), সৈনিক শামীম রেজা : বীর (রাজবাড়ি),  সৈনিক মো. মমিনুল ইসলাম : বীর (কুড়িগ্রাম), সৈনিক শান্ত মন্ডল : বীর (কুড়িগ্রাম), মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম (কিশোরগঞ্জ) এবং লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়া (গাইবান্ধা)।

আইএসপিআর জানায়, জানাজার আগে নিহত সেনাসদস্যদের জীবন বৃত্তান্ত পড়ে শোনানো হয়। পাশাপাশি তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পরে তাদের যথাযথ রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয়। এরপর সেনাসদস্যদের মরদেহবাহী হেলিকপ্টার নিজ নিজ জেলায় উদ্দেশে রওনা দিয়েছে।

এর আগে শুক্রবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় উগান্ডার এন্টেব বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে মরদেহগুলো শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১১টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে।


এর আগে আইএসপিআর জানিয়েছিল, গত ১৩ ডিসেম্বর সুদানের আবিয়ে এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের কাদুগলি লজিস্টিকস বেসে একটি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী ড্রোন হামলা চালায়। এতে বাংলাদেশ সেনাবাহিনীর ছয় শান্তিরক্ষী নিহত এবং ৯ জন আহত হন। 

আরআর


  বিষয়:   সুদান  নিহত  শান্তিরক্ষী  জানাজা  বাংলাদেশ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: