ফেরি দুর্ঘটনায় নিখোঁজের সাড়ে চার ঘণ্টা পর মিলল ৩ মরদেহ

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

নারায়ণগঞ্জে ধলেশ্বরী নদী পার হওয়ার সময় ফেরি থেকে ট্রাকসহ পাঁচটি যানবাহন পড়ার ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে।শনিবার (২০ ডিসেম্বর) নিখোঁজের প্রায়

2025-12-21T08:47:04+00:00
2025-12-21T08:47:04+00:00
 
  মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ফেরি দুর্ঘটনায় নিখোঁজের সাড়ে চার ঘণ্টা পর মিলল ৩ মরদেহ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২১ ডিসেম্বর, ২০২৫, ৮:৪৭ এএম 
নারায়ণগঞ্জে ধলেশ্বরী নদীতে পাঁচ যানবাহন পড়ার পর ডুবুরিরা উদ্ধার কাজ শুরু করেন। সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জে ধলেশ্বরী নদী পার হওয়ার সময় ফেরি থেকে ট্রাকসহ পাঁচটি যানবাহন পড়ার ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। 

শনিবার (২০ ডিসেম্বর) নিখোঁজের প্রায় সাড়ে চার ঘণ্টা পর নদী থেকে দুজনের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশের ডুবুরি দল। এর আগে অন্য একজনকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. হাসিনুজ্জামান।

নিহত ব্যক্তিরা হলেন, ক্তাবলী ইউপির গোপালনগরের আতাউর সরদারের ছেলে সিঙ্গাপুরপ্রবাসী মাসুদ রানা (৩০), মোটরসাইকেল আরোহী মো. রফিক (৩৫) ও ভ্যানচালক স্বাধীন (২৫)।

পুলিশ জানায়, দুর্ঘটনার পরপরই রফিককে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ডুবুরিরা প্রায় সাড়ে চার ঘণ্টা তল্লাশি চালিয়ে মাসুদ ও স্বাধীনের মরদেহ উদ্ধার করেন। মাসুদের মরদেহটি ফেরির প্রপেলারে আটকে গিয়ে মারাত্মকভাবে বিকৃত হয়ে গিয়েছিল।

অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামান জানান, প্রশিক্ষণ শেষে বাড়ি ফেরার সময়ই মাসুদ দুর্ঘটনায় পড়েন। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত জানতে ফেরিতে থাকা ট্রাকচালকের বক্তব্য গুরুত্বপূর্ণ। তবে ঘটনার পরপরই ওই চালক পালিয়ে যান। তাকে শনাক্ত ও গ্রেফতারে চেষ্টা করছে পুলিশ। 


বক্তাবলী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. রকিবুজ্জামান বলেন, বক্তাবলীর পূর্বপাশের ঘাট থেকে যানবাহন ও যাত্রী নিয়ে ফেরিটি ছাড়ে। মাঝ নদীতে পৌঁছে হঠাৎ ট্রাকটি চালু হয়ে যায়। এতে ট্রাকসহ সামনে থাকা একটি মোটরসাইকেল, দুটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি ভ্যান পানিতে পড়ে যায়। সম্ভবত ট্রাকটি ফেরিতে ওঠার সময় গিয়ারে রাখা ছিল। সেটি হঠাৎ সামনে চলে গেলে চালক আর নিয়ন্ত্রণ করতে পারেননি। 

আরআর



  বিষয়:   ধলেশ্বরী  নারায়ণগঞ্জ  ফেরি  দুর্ঘটনা  নিহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: