হাদির হত্যাকাণ্ডে জড়িতদের ইন্টারপোলের মাধ্যমে দেশে ফেরাতে রিট

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার এবং তারা বিদেশে অবস্থান করলে ইন্টারপোলের মাধ্যমে তাদের দেশে ফেরানোর নির্দেশনা

2025-12-21T19:02:45+00:00
2025-12-21T19:03:25+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
আইন-আদালত
হাদির হত্যাকাণ্ডে জড়িতদের ইন্টারপোলের মাধ্যমে দেশে ফেরাতে রিট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২১ ডিসেম্বর, ২০২৫, ৭:০২ পিএম  আপডেট: ২১.১২.২০২৫ ৭:০৩ পিএম  (ভিজিট : ২১৯)
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। সংগৃহীত ছবি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার এবং তারা বিদেশে অবস্থান করলে ইন্টারপোলের মাধ্যমে তাদের দেশে ফেরানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। পাশাপাশি সন্দেহভাজন আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে রিট আবেদনে। 

রোববার (২১ ডিসেম্বর) মানবাধিকার সংগঠন সারডা সোসাইটির পক্ষে প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. মুরাদ ভূঁইয়া জনস্বার্থে এই রিট আবেদন করেন। 

রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ডিএমপি কমিশনার ও ইন্টারপোল ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো, বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত প্রধান কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে। 

রিটকারী বলেন, ‘রিট আবেদনে বিভিন্ন বিষয়ে রুল ও নির্দেশনা জারি চাওয়া হয়েছে। জুলাই যোদ্ধা ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িত দুর্বৃত্তদের গ্রেফতার, জড়িতরা বিদেশে অবস্থান করলে ইন্টারপোলের মাধ্যমে দেশে প্রত্যাবর্তন নিশ্চিতকরণের জন্য এই আবেদন করা হয়েছে। ওসমান হাদিকে হত্যার ঘটনায় জড়িত দুজন মূল অপরাধী বিদেশে অবস্থান করলে, তাদের বিরুদ্ধে ইন্টারপোলসহ আন্তর্জাতিক প্রক্রিয়ায় গ্রেফতার করে দেশে ফিরিয়ে এনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সন্দেহভাজন আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিতে কেন প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হবে না— এই মর্মে বিবাদী গণের বিরুদ্ধে রুল ও আদেশের জন্য প্রার্থনা করেছি। 


রুল জারির পর সেটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তদন্তের অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশ, সন্দেহভাজন আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞার নির্দেশ দিতে আর্জি জানানো হয়েছে রিটে। 

হাইকোর্টের বিচারপতি ইউসুফ আবদুল্লাহ সুমন এবং বিচারপতি দিহিদার মাসুম কবীরের সমন্বয়ে গঠিত বেঞ্চে রিটকারী মো. মুরাদ ভূঁইয়া নিজেই চলতি সপ্তাহে শুনানি করবেন বলে আশা প্রকাশ করেন। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   হাদির হত্যাকাণ্ড  ইন্টারপোল  দেশে ফেরত  রিট 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: