একীভূত হওয়া ৫ ব্যাংকের শেয়ারমূল্য শূন্য ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

গত ৫ নভেম্বর সম্মিলিত ইসলামী ব্যাংকের যাত্রা শুরু হলে ব্যাংকগুলোর শেয়ার শূন্য ঘোষণা করার কথা জানায় কেন্দ্রীয় ব্যাংক। তবে পুঁজিবাজারে

2025-12-22T18:28:55+00:00
2025-12-22T18:28:55+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
অর্থনীতি
একীভূত হওয়া ৫ ব্যাংকের শেয়ারমূল্য শূন্য ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ৬:২৮ পিএম   (ভিজিট : ২০৫)
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি
গত ৫ নভেম্বর সম্মিলিত ইসলামী ব্যাংকের যাত্রা শুরু হলে ব্যাংকগুলোর শেয়ার শূন্য ঘোষণা করার কথা জানায় কেন্দ্রীয় ব্যাংক। তবে পুঁজিবাজারে থাকা সাধারণ শেয়ারহোল্ডারদের ক্ষতিপূরণের বিষয় ভেবে দেখার কথা জানায় অর্থমন্ত্রণালয়। এবার একীভূত হওয়া ৫ ব্যাংকের শেয়ারহোল্ডারদের শেয়ারমূল্য শূন্য ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ব্যাংকগুলোর ওপর কর্তৃত্ব হারাচ্ছেন মালিকরা। 

সোমবার (২২ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক থেকে এ নিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। একইসঙ্গে ৫ ব্যাংকের অ্যাসেট লাইবেলিটি হস্তান্তর প্রক্রিয়াতে আর কোনও বাধা থাকলে না। 


বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, এরইমধ্যে বেশ কিছু কাজ সম্পন্ন হয়েছে। শিগগিরই, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যানদের সাথে সম্মিলিত ইসলামী ব্যাংকের এ হস্তান্তর প্রক্রিয়া নিয়ে চুক্তি সাক্ষরিত হবে। 

সময়ের আলো/এনএ 


Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: