আগরতলা-শিলিগুড়িতেও ভিসা প্রদান স্থগিত করেছে বাংলাদেশ

সময়ের আলো ডেস্ক

জাতীয়

ভারতের দিল্লির বাংলাদেশ হাইকমিশনের পাশাপাশি ত্রিপুরার আগরতলায় সহকারী হাইকমিশন এবং শিলিগুড়ির ভিসা সেন্টার থেকেও ভিসা প্রদান ও কনস্যুলার সেবা সাময়িকভাবে

2025-12-23T03:40:52+00:00
2025-12-23T03:40:52+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
আগরতলা-শিলিগুড়িতেও ভিসা প্রদান স্থগিত করেছে বাংলাদেশ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ৩:৪০ এএম   (ভিজিট : ১৪৫)
বাংলাদেশ হাইকমিশন। ছবি : সংগৃহীত
ভারতের দিল্লির বাংলাদেশ হাইকমিশনের পাশাপাশি ত্রিপুরার আগরতলায় সহকারী হাইকমিশন এবং শিলিগুড়ির ভিসা সেন্টার থেকেও ভিসা প্রদান ও কনস্যুলার সেবা সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ সরকার।

সোমবার (২২ ডিসেম্বর) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সংশ্লিষ্ট মিশনে এ সংক্রান্ত নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে।


জানা গেছে, সোমবার পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠনের সদস্যরা বাংলাদেশের ভিসা কেন্দ্র ভাঙচুর করেছেন । বিশ্ব হিন্দু পরিষদ (বিএইচপি), হিন্দু জাগরণ মঞ্চ ও শিলিগুড়ি মহানগর সংগঠনের সদস্যরা এ হামলা চালায়। 

এর আগে, পরররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দিল্লির বাংলাদেশ হাইকমিশন সব ধরনের ভিসা প্রদান ও কনস্যুলার সেবা বন্ধ করে দিয়েছে।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   বাংলাদেশ হাইকমিশন  আগরতলা  শিলিগুড়িত  ভিসা  স্থগিত 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: