পুলিৎজার পুরস্কার

সময়ের আলো ডেস্ক

সাহিত্য

পুলিৎজার পুরস্কারের নামকরণ করা হয়েছে হাঙ্গেরীয়-মার্কিন সংবাদপত্র প্রকাশক জোসেফ পুলিৎজারের নামে। সাংবাদিক ও একাডেমিকদের একটি বোর্ড পুরস্কার বিজয়ীদের নির্বাচিত করেন।

2025-12-26T05:30:42+00:00
2025-12-26T05:30:42+00:00
 
  রবিবার, ৭ জুন ২০২৬,
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ৭ জুন ২০২৬
সাহিত্য
পুলিৎজার পুরস্কার
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ৫:৩০ এএম   (ভিজিট : ১৪৫)
মোসাব আবু তোহা। ছবি : সংগৃহীত
পুলিৎজার পুরস্কারের নামকরণ করা হয়েছে হাঙ্গেরীয়-মার্কিন সংবাদপত্র প্রকাশক জোসেফ পুলিৎজারের নামে। সাংবাদিক ও একাডেমিকদের একটি বোর্ড পুরস্কার বিজয়ীদের নির্বাচিত করেন। প্রতি বছর কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বিজয়ীদের ঘোষণা করা হয়। ফিলিস্তিনি কবি ও লেখক মোসাব আবু তোহা কমেন্টারি ক্যাটাগরিতে ২০২৫ সালের পুলিৎজার পুরস্কার পেয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রে ইসরাইলপন্থি গোষ্ঠীগুলোর দ্বারা বহিষ্কারের হুমকির শিকার হয়েছেন।

আবু তোহা ৫ মে এই পুরস্কার জেতেন। ‘দ্য নিউ ইয়র্কার’-এ প্রকাশিত তার প্রবন্ধগুলো গাজায় চলমান শারীরিক ও মানসিক ক্ষতির বিষয় তুলে ধরে। সেখানে গভীর প্রতিবেদন এবং আত্মজীবনীর মাধুর্যে ফিলিস্তিনি যুদ্ধের অভিজ্ঞতা ফুটে ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, ‘আমি সম্প্রতি কমেন্টারির জন্য পুলিৎজার পুরস্কার পেয়েছি। এটি আশা নিয়ে আসুক। এটি যেন এক গল্প হয়ে থাকে।’

সময়ের আলো/এসকে/ 



  বিষয়:   পুলিৎজার পুরস্কার  মোসাব আবু তোহা 


Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: